শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন,কে এই জেনিফার ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

অবশেষে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা

টানা এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির পর অবশেষে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা – কর্মচারীরা। আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার পর সোমবার সারা দেশের সব ট্যাক্স, ভ্যাট ও কাস্টম হাউজগুলোতে স্বাভাবিক পরিস্থিতি রয়েছে।

আজ সকালে এনবিআরের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেছেন, “গতকাল বিকেল থেকেই সব কাস্টম হাউজগুলোতে কর্মকর্তা-কর্মচারীরা ফিরে যাওয়ায় অপারেশন শুরু হয়েছে। যে কর্মবিরতি ছিল সেটা তারা প্রত্যাহার করায় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি কাজ করছে বলে মনে করি। ট্যাক্স, ভ্যাট, কাস্টম হাউজ সবাই কাজ করছে।”

‘যা কিছু হয়েছে ভুলে গিয়ে’ রাজস্ব আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান মি. খান।

তিনি বলেন, “যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করবো। যে কাজগুলো আছে সেগুলোকে এগিয়ে নিয়ে যাবো। আমরা আশা করি আর এ ধরনের বড় কোন সমস্যার মধ্য দিয়ে যেতে হবে না।”

রাজস্ব কর্মকর্তাদের অতীতের মত দক্ষতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম করে রাজস্ব আদায়ের কাজগুলো চলমান রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আবু সাঈদ হত্যা মামলা; ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নেবে বোয়েসেল, আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

অবশেষে কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা

আপডেট সময় ০২:৫১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫