শিরোনাম :
চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

৩ আগস্ট নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা করা হবে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা করা হবে। যেখানে সব মানুষের অর্থনৈতিক ও সামাজিক অধিকার এবং ন্যায়বিচার থাকবে।

সোমবার (৭ জুলাই) দুপুর আড়াইটায় নাটোর শহরের স্বাধীনতা চত্বরে পথসভায় একথা বলেন নাহিদ ইসলাম। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি নাটোর জেলা শাখার সমন্বয়কারী জার্সিস কাদের , সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফ প্রমুখ।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‌‘৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন সংস্কারের মাধ্যমে দেশ গঠন করতে হবে। যেথানে রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র, সমতা, ইনসাফসহ সব মানুষের অধিকার নিশ্চিত করা হবে। জুলাই সনদ ঘোষণার মাধ্যমে সাংবিধানিকভাবে শহীদদের স্বীকৃতি দিতে হবে।’

তিনি বলেন, ‘নাটোরের অনেক ইতিহাস-ঐতিহ্যর কথা আমরা শুনেছি। কিন্তু এসে দেখলাম নাটোরে কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নেই। গ্যাস নেই। শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যে পিছিয়ে রয়েছে। এখন এনসিপি দল গঠন করেছে। তরুণ জনতা এখন দেশ গড়তে চায়। আমরা দেশের মৌলিক সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়তে চাই। আশা করি, নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অধিকারের জন্য এনসিপির পাশে থাকবেন।’

এসময় দলের জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, শামীমা সুলতানা মায়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে জেলার পশ্চিম সীমান্ত ত্বকিয়া ঢালানে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পথসভা করেন এনসিপির নেতাকর্মীরা। এরপর নাটোর শহরের স্টেশন গেট থেকে পদযাত্রা নিয়ে নাটোর স্টেশন সংলগ্ন একতার মোড়ে সংক্ষিপ্ত পথসভা হয়। পরে মিছিল নিয়ে নাটোর শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে সমবেত হন তারা।

সীমান্তে ভারতের আগ্রাসন মেনে নেবো না: নাহিদ ইসলাম

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৩ আগস্ট নতুন বাংলাদেশ গড়ার রূপরেখা ঘোষণা করা হবে : নাহিদ ইসলাম

আপডেট সময় ০৬:২১:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫