শিরোনাম :
ঢাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন-ক্যামেরায় চলছে নজরদারি ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ

আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা এনসিপির

অবিলম্বে আবার গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “এবার কিন্তু আমরা ফিরে আসার জন্য মার্চ করবো না। গোপালগঞ্জের মাটি ও জনগণকে মুজিববাদ থেকে সম্পূর্ণভাবে চিরতরে মুক্ত করে ফিরে আসবো।”

দলটির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ফরিদপুরে এক সমাবেশে এ কথা বলেন তিনি।

গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির “শান্তিপূর্ণ পূর্বঘোষিত কর্মসূচিতে আক্রমণ চালানো হয়েছে” এবং “ফ্যাসিস্টরা এখনো গোপালগঞ্জকে তাদের আশ্রয়কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে” বলে অভিযোগ করেন তিনি।

গতকালের ঘটনায় কোনো সাধারণ মানুষ যাতে হেনস্তার শিকার না হয় সে বিষয়ে সরকারকে আহ্বান জানিয়েছেন মি. ইসলাম।

“সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকেও যাতে হেনস্তা না করা হয়। কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে” বলেন তিনি।

গোপালগঞ্জে চার জন মানুষ “বিচার বহির্ভূতভাবে” গতকাল মারা গিয়েছে উল্লেখ করে মি. ইসলাম বলেন, “বিচারের প্রক্রিয়ায় আওয়ামী লীগ, ছাত্রলীগকে গ্রেফতার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আমরা দেখছি গ্রেফতার হচ্ছে না। গ্রেফতার হলে কোর্ট থেকে ছাড়া পাচ্ছে। বিচার প্রক্রিয়া আগাচ্ছে না।”

বিচার আদায় না করে রাজপথ থেকে উঠে যাবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এনসিপির ফরিদপুর জেলার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, রাত ৮টা থেকে কারফিউ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে আটক ৪৬৫, মামলা ৫১টি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারও গোপালগঞ্জে যাওয়ার ঘোষণা এনসিপির

আপডেট সময় ০৫:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫