রাজবাড়িতে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেফতার

রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা, ভাঙচুরের ঘটনার সময় পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এরই মধ্যে মাজারে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল শনিবার রাতে তাদের গ্রেফতারের পর আজ রোববার তাদের আদালতে হাজিরের জন্য পাঠানো হয়েছে।

রাজবাড়ির পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

কামরুল ইসলাম বলেন, “ পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা পুলিশের ওপর আক্রমণ করে ওখান থেকে বের হয়ে মাজারে আক্রমণ করছে।”

নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র কবর, বাড়ি ও দরবার শরিফে হামলা এবং কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় আরেকটি মামলা করবে পুলিশ। এটি এখনও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কামরুল ইসলাম।

পাঁচ জনের মধ্যে একজন আদালতে পুলিশের ওপর হামলার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনার বিচার দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার দাবি জানিয়েছে সংগঠনটি।

একই সাথে, ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রাজবাড়িতে পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুরের মামলায় পাঁচজনকে গ্রেফতার

আপডেট সময় ০৮:০৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫