শিরোনাম :

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৪ জন। চলতি বছর এখন পর্যন্ত ১৩২ জনের মৃত্যু হয়েছে এই মশাবাহিত রোগে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ৩৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, এরপরই বরিশাল বিভাগে ৪৯ জন।

এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৫৮ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৩ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন রোগী।

এ ছাড়া খুলনায় ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪

আপডেট সময় ০৬:০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫