সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বেলকুচি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের ম্যানেজিং কমিটির সভাপতিদের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেন তিনি।
শিক্ষার সার্বিক গুণগত মান বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং অবকাঠামোগত ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক/প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম বলেন, প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির সভাপতিদের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করে বিদ্যালয়ের উন্নয়ন তহবিল, সরকারি বরাদ্দ ও উপবৃত্তির স্বচ্ছ ব্যবহার পর্যালোচনা সহ নিয়মিত পাঠদান তদারকি, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি ও ফলাফল উন্নয়ন ও এসএসসি, এইচএসসি এবং বার্ষিক মূল্যায়নে সন্তোষজনক ফলাফল নিশ্চিত করতে বিশেষ ক্লাস ও দুর্বল শিক্ষার্থীদের জন্য রিমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করে নতুন ও পরিবর্তিত জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষকদের পাঠদান পদ্ধতি কার্যকর রেখে
চরাঞ্চল ও তাঁতশিল্প-প্রধান এলাকাগুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে বিশেষ নজরদারি রাখার আহবান জানান হয়।
ছাত্রছাত্রী উপস্থিতি পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন। শিক্ষক ও শিক্ষার্থীর শতভাগ উপস্থিতি নিশ্চিত করে শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহারে বিধিনিষেধ ও মনোযোগ বজায় রাখার কৌশল বাস্তবায়ন করে বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক ক্লাব ও খেলাধুলার সুযোগ বৃদ্ধি করতে হবে।
বিদ্যালয়ের নিজস্ব তহবিল ও উন্নয়ন প্রকল্পের কাজে সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বচ্ছতা বজায় রাখতে হবে।
স্থানীয় পর্যায়ের এই সমন্বিত উদ্যোগগুলো সঠিকভাবে বাস্তবায়িত হলে বেলকুচির তৃণমূল শিক্ষাব্যবস্থায় ইতিবাচক ও টেকসই পরিবর্তন আনা সম্ভব বলে আলোচনায় পর্যালচনা করা হয়।
২রা সেপ্টেম্বর বুধবার দুপুরে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি সরকারি কলেজ এর অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ নূরুল ইসলাম গোলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাহিদুল হক জাহিদ ,সিরাজগঞ্জ 
















