শিরোনাম :
আসিফ সহ চারজনের নিয়োগ, বদলি ও কেনাকাটায় ব্যাপক দুর্নীতি: অনুসন্ধানে দুদক ভারত সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর নির্ভর করে : দীনেশ বেতন বৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা বিদ্যুৎ মন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি বিপিএল ফিক্সিংয়ে এবার বিসিবির পরিচালক সমালোচনার মুখে স্থগিত আইয়ুব বাচ্চুর ‘উত্তরাধিকার’ ট্রিবিউট প্রকল্প বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও এনেছে বিএনপি : প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারতের সম্পর্ক জোরদারের আশা স্থানীয় সরকারমন্ত্রীর দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ : তথ্য উপদেষ্টা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা গাজী মোঃ আলাউদ্দিন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ আনিসুজ্জামান পাপ্পু এবং সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ মেছের উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি তাহমিনা।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনিই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। তার নেতৃত্ব ও দেশপ্রেম আজও প্রেরণার উৎস বলে মন্তব্য করেন বক্তারা।

আলোচনায় উঠে আসে গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের আহ্বান। বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দেন।

অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন

৩১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

আপডেট সময় ০৮:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬