শিরোনাম :
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টায় একটি চক্র: প্রধানমন্ত্রী তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমল, সমঝোতার পথে ইরান সড়কে একই নম্বরে একাধিক বাস, স্লিপার বাসে অসামাজিক কার্যকলাপ ও দুর্ঘটনায় মৃত্যুর মিছিল চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

শ্বাসরুদ্ধকর ম্যাচে আবারও জয়ের নায়ক মাহমুদউল্লাহ

লম্বা ক্যারিয়ারে অসংখ্যবার বাংলাদেশকে জেতালেও কখনও সেইভাবে লাইমলাইটে ছিলেন না তিনি। ক্যারিয়ারের পুরো সময় যিনি কাটিয়ে দিয়েছেন পার্শ্ব-নায়ক, নায়কের বন্ধু বা নিজের চিরায়ত ‘বিপদের বন্ধু’ খেতাব নিয়েই। বলছি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের কথা। দলের বিপদে আরও একবার যাকে দেখা গেল ত্রানকর্তার ভূমিকায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে কখনও শ্রীলঙ্কাকে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে এলো কাঙ্ক্ষিত জয়। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে কম রানে লঙ্কানদের আটকে দিয়েও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত লিটন দাস, তাওহিদ হৃদয়ের পর মাহমুদউল্লাহর হার না মানা ইনিংসে ভর করে জয় তুলে নেয় লাল-সবুজের দল।

শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন জয় এসেছে, আমি সবার প্রতি কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’

অথচ এই রিয়াদকে নিয়ে কম নাটক হয়নি। গত ওয়ানডে বিশ্বকাপের আগে তার দলে সুযোগ পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। সেসময় দলে সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করতে ভুল করেননি রিয়াদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে দারুন সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছিলেন সামর্থ্যের প্রমাণ। আর এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও পুরো দল যখন ব্যাটিংয়ে নড়বড়ে, তখনও রিয়াদ একপ্রান্ত আগলে রেখে মান বাঁচান। বিশ্বকাপের এখনও বেশকিছু ম্যাচ বাকি। নিজের শেষ বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে মরিয়া এই অলরাউন্ডার।

আরো পড়ুন : শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মালয়েশিয়াকে উড়িয়ে বড় জয় বাংলাদেশ এইচপি দলের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা

০৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শ্বাসরুদ্ধকর ম্যাচে আবারও জয়ের নায়ক মাহমুদউল্লাহ

আপডেট সময় ১১:৪৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪