শিরোনাম :
সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য পরীমণিকে লিগ্যাল নোটিশ, অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশনা শীতের আমেজে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি শাহজালালের থার্ড টার্মিনাল ঘিরে জাপানি শর্তে বিতর্ক, উদ্বেগে বিশেষজ্ঞরা শেখ হাসিনার বিষয়ে আবেগ নয়, আইনই প্রয়োগ হবে: আইনমন্ত্রী নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে

সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

‘করব সমবায়,গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়।সমবায়ের আদর্শকে কাজে লাগিয়ে দেশের উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং সাধারণ মানুষকে স্বনির্ভর করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এ কথা বলেন।

রবিবার (৮ নভেম্বর) সকাল সোয়া ১১টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,জাতীয় সংগীত পরিবেশন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড্ডয়ন এবং আলোচনা সভার আয়োজন সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও রং বেরঙের বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
পরে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবের হলরুমে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জের জেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও উপসহকারী নিবন্ধক আমাত উল ইলাহ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও অংশীদারত্ব। সমবায়ের আদর্শকে কাজে লাগিয়ে দেশের উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং সাধারণ মানুষকে স্বনির্ভর করার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে হবে।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন উৎপাদনমুখী খাতে সমবায়ভিত্তিক উদ্যোগ বাড়াতে হবে। এতে সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাবে এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেলের কর্মকর্তা নাজরান রউফ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
এ সময় সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খান, জেলা বিএনপির সহসভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, খ. ম. রকিবুল হাসান রতন, মোঃ মকবুল হোসেন চৌধুরী, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার, সততা সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও সাবেক অধ্যক্ষ মোঃ মকতেল হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমবায় কার্যালয়, সিরাজগঞ্জের পরিদর্শক মোঃ রাজীবুল ইসলাম।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

এজেন্ট ব্যাংকিংয়ে জালিয়াতি প্রতিরোধে ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নেতানিয়াহুর বিকল্প গাদি আইজেনকোট: সেনাপ্রধান থেকে সরকার গঠনের দৌড়ে

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬