শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে? বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় চাহিদার ভিত্তিতে বাস্তবসম্মত ও জনবান্ধব স্বাস্থ্য পরিকল্পনা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ কর্মী নিয়োগ, তাঁদের ৮০ শতাংশই নারী শিক্ষাক্রমে আরবি: তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে বদলাবে বাংলাদেশ পোশাক খাতে অচলাবস্থা: ১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, মহাসড়কে পুলিশ-শ্রমিক সংঘাত ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ প্রধানমন্ত্রীর ২২ দিনে গুলিতে ছয় প্রাণ, আতঙ্কের নগরী এখন খুলনা ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে বাইরের যানবাহনের প্রবেশে কড়াকড়ি দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন
বিশ্ব ডায়াবেটিস দিবস

দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

এক যুগে ডায়াবেটিস রোগী বেড়েছে ৪৬ লাখ, অনেকেই শনাক্তের বাইরে  এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বাংলাদেশের বৃহত্তর চিত্র। জরিপে উঠে এসেছে, প্রায় ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন।

আজ শনিবার বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচি নিয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’। এতে দ্রুত রোগ শনাক্ত, সমন্বিত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ এবং ডায়াবেটিস নিয়ে সামাজিক কুসংস্কার কমানোর ওপর জোর দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।

সংখ্যায় বাড়ন্ত চিত্র

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বাডাস) জানিয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে দেশে নিবন্ধিত ডায়াবেটিস রোগী ছিলেন ২৬ লাখ ১২ হাজার। ২০২৪-২৫ অর্থবছরে সেই সংখ্যা দাঁড়ায় ৬৯ লাখ ৩৭ হাজারে, আর ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৭২ লাখে। অর্থাৎ ১২ বছরে নিবন্ধিত রোগী বেড়েছে প্রায় ৪৬ লাখ, শতাংশের হিসাবে ১৭৭। সংস্থাটির তথ্য বলছে, ২০১৪-১৫ থেকে ২০২৪-২৫ পর্যন্ত এক দশকে বৃদ্ধির হার ছিল ১২৭ শতাংশ। শুধু ২০২৪-২৫ অর্থবছরেই নতুন করে নিবন্ধিত হয়েছেন ৩ লাখ ৮৩ হাজার রোগী।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ডায়াবেটিস অ্যাটলাস-২০২৫ অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী প্রায় ১ কোটি ৩৯ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। বাডাসও দেশে এক কোটি ৩৯ লাখের বেশি আক্রান্তের কথা বলছে। সংস্থাটির হিসাবে আক্রান্তদের প্রায় অর্ধেক নারী, আর আক্রান্ত মানুষের সংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। দেশে প্রতি ১০ জনে একজন ডায়াবেটিসে ভুগছেন বলেও জানিয়েছে তারা।

রোগের ধরন নিয়েও তথ্য দিয়েছে বাডাস। সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, দেশে টাইপ-১ ডায়াবেটিসে আক্রান্ত ছয় লাখ ৯৫ হাজার মানুষ, যা মোট রোগীর প্রায় ৫ শতাংশ। তাঁদের প্রতিদিন ইনসুলিন নিতে হয়। টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত আনুমানিক এক কোটি ৩২ লাখ। বাডাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রতি ১০০ নারীর মধ্যে ২৫ জন গর্ভকালীন ডায়াবেটিসে আক্রান্ত হন, যাঁদের ৬৫ শতাংশ পরে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হন।

বৈশ্বিক চিত্রও উদ্বেগজনক। আইডিএফের তথ্যমতে, বিশ্বে এখন প্রায় ৫৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। রোগটির প্রায় ৭০ শতাংশ প্রতিরোধযোগ্য। তবু কার্যকর ব্যবস্থা না নিলে ২০৫০ সাল নাগাদ আক্রান্তের সংখ্যা প্রায় ৮৫ কোটিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যাঁরা জানেনই না

সবচেয়ে বড় উদ্বেগ শনাক্তের বাইরে থাকা মানুষ নিয়ে। বাডাসের হিসাবে, আক্রান্তদের প্রায় ৪৯ শতাংশ, অর্থাৎ ৬৮ লাখ মানুষ এখনো শনাক্তের বাইরে। অন্যদিকে শনাক্ত হওয়া রোগীদের প্রায় ৮২ শতাংশের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০২২-এ ভিন্ন হিসাব পাওয়া গেছে। ৩০ হাজার ১৮টি পরিবারের ওপর চালানো ওই জরিপ অনুযায়ী, ১৮ বছর বা তার বেশি বয়সী নারীদের ১৭ শতাংশ ও পুরুষদের ১৫ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত। ২০১৭-১৮ সালের জরিপে এই হার ছিল যথাক্রমে ১০ ও ১১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ৬৭ শতাংশ নারী ও ৭২ শতাংশ পুরুষ জানতেন না যে তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা বেশি। আগের জরিপে এ হার ছিল ৫৯ ও ৬১ শতাংশ।

যাঁরা জানেন, তাঁদের সবাই চিকিৎসার আওতায় নেই। বিডিএইচএস-২০২২ বলছে, মাত্র ৬ শতাংশ নারী ও ৫ শতাংশ পুরুষ রোগী নিজের রোগ সম্পর্কে জানেন, ওষুধ খান এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। আরও ৯ শতাংশ নারী-পুরুষের গ্লুকোজের মাত্রা বেশি হলেও তাঁরা কোনো ওষুধ খাচ্ছিলেন না।

বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পরিচালক অধ্যাপক মো. ফারুক পাঠান বলেন, প্রাথমিক অবস্থায় এ রোগের লক্ষণ প্রকাশ পায় না। তাই ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের রোগ ধরা পড়ে না। রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে বাস্তব চিত্র আরও ভয়াবহ হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কেন বাড়ছে ডায়াবেটিস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শারমিন জাহান মনে করেন, জীবনযাপনের ধরন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নগরায়ণ ও বংশগত প্রবণতা এর পেছনে প্রধান কারণ। তাঁর ভাষ্য, দক্ষিণ এশীয়দের ঝুঁকি এমনিতেই বেশি, আর পরিবারে রোগের ইতিহাস থাকলে স্বাস্থ্যকর জীবনযাপন না করা ব্যক্তির ঝুঁকি আরও বাড়ে। কায়িক শ্রম কম, অথচ উচ্চ ক্যালরির খাবার বেশি, এই প্রবণতা স্থূলতা ডেকে আনছে। যানবাহন ও শ্রমসাশ্রয়ী যন্ত্রের ওপর নির্ভরতাও শরীরচর্চার সুযোগ কমিয়ে দিচ্ছে। কম বয়সীদের মধ্যে ডায়াবেটিস ও প্রি-ডায়াবেটিস দুটিই বাড়ছে বলে জানান তিনি।

বিডিএইচএস-২০২২ অনুযায়ী, বসবাসের জায়গা ও আর্থসামাজিক অবস্থাভেদে রোগের প্রকোপে পার্থক্য আছে। শহরের নারীদের ২৪ শতাংশ ডায়াবেটিসে আক্রান্ত, গ্রামে ১৪ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে হার শহরে ২১ ও গ্রামে ১৩ শতাংশ। সবচেয়ে সম্পদশালী শ্রেণির নারীদের মধ্যে প্রকোপ ২৬ শতাংশ, সবচেয়ে কম সম্পদশালীদের মধ্যে ১১ শতাংশ। পুরুষদের ক্ষেত্রে এই হার যথাক্রমে ২৫ ও ১০ শতাংশ।

শারমিন জাহানের মতে, শহুরে জীবনযাপন গ্রামেও ছড়িয়ে পড়ায় এই ব্যবধান কমছে। জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানও বলেন, শহর ও গ্রামে এখন প্রায় সমানভাবে রোগী বাড়ছে। আগে ডায়াবেটিসকে বয়সজনিত রোগ ধরা হলেও এখন কিশোর-তরুণেরাও আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসার খরচে হিমশিম

রোগের বোঝা শুধু শরীরে নয়, সংসারেও পড়ছে। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসার খরচ জোগাতে কেউ সঞ্চয় ভাঙছেন, কেউ জমি বিক্রি করছেন, কেউ ঋণে জড়াচ্ছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ অসুস্থ হলে সংকট আরও গভীর হয়।

রাজধানীর বারডেম হাসপাতালে কথা হয় কেরানীগঞ্জ থেকে আসা নূর হোসেন ও হেলেনা বেগম দম্পতির সঙ্গে। দুজনকেই দিনে চারবার ইনসুলিন নিতে হয়। নূর হোসেন ১৫ বছর ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছেন। পাঁচ বছর আগে মাসে তিন হাজার টাকায় চিকিৎসা চলত, এখন ওষুধ, চিকিৎসক ও যাতায়াত মিলিয়ে দুজনের অন্তত ১৫ হাজার টাকা লাগে। হেলেনা বেগম বলেন, ঋণ করে চিকিৎসা চালাতে হচ্ছে। টাকা থাকলে ওষুধ কেনেন, না থাকলে খাওয়া বন্ধ রাখতে হয়। এতে শরীর খারাপ হচ্ছে, অনেক সময় ডায়াবেটিসও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

সরকারের বক্তব্য

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসংক্রামক রোগ কর্নার আছে। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ দেওয়া হয়। রোগী বাড়ায় এসব কর্নার আরও শক্তিশালী করার পরিকল্পনা আছে বলে জানান তিনি। কর্নারে ওষুধের ঘাটতির খবর প্রসঙ্গে তাঁর বক্তব্য, নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাসপাতালগুলোকে নিজস্ব তহবিল ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, রোগী বাড়ায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জনসচেতনতা বাড়াতেও পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. এম সাইফুদ্দিন বলেন, বর্তমান প্রবণতা চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে দেশে আক্রান্তের সংখ্যা দুই কোটি ২৩ লাখে দাঁড়াতে পারে। তবে শুরুতে ধরা পড়লে এবং নিয়মিত পরীক্ষা করালে রোগ সহজে নিয়ন্ত্রণে রাখা যায়।

অধ্যাপক শারমিন জাহান বিভিন্ন গবেষণার কথা উল্লেখ করে বলেন, শুধু জীবনযাপনে পরিবর্তন এনে ঝুঁকিতে থাকা মানুষের প্রায় ৫৮ থেকে ৬০ শতাংশ ক্ষেত্রে ডায়াবেটিস ঠেকানো সম্ভব। পরিবারে রোগের ইতিহাস থাকলে অল্প বয়স থেকেই সুষম খাবার, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ নিয়ন্ত্রণের অভ্যাস গড়া জরুরি। অনেক রোগী শনাক্তের পরও গুরুত্ব দেন না, জটিলতা গুরুতর না হওয়া পর্যন্ত চিকিৎসায় অবহেলা করেন বলেও জানান তিনি।

বাডাস বছরে অন্তত দুবার ডায়াবেটিস পরীক্ষার পরামর্শ দিয়েছে। নিয়ন্ত্রণে না থাকলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি বিকল, অন্ধত্ব ও অঙ্গচ্ছেদের মতো জটিলতার ঝুঁকি থাকে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্ব ডায়াবেটিস দিবস

দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

আপডেট সময় ০৩:১৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬