শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে? বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় চাহিদার ভিত্তিতে বাস্তবসম্মত ও জনবান্ধব স্বাস্থ্য পরিকল্পনা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ কর্মী নিয়োগ, তাঁদের ৮০ শতাংশই নারী শিক্ষাক্রমে আরবি: তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে বদলাবে বাংলাদেশ পোশাক খাতে অচলাবস্থা: ১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, মহাসড়কে পুলিশ-শ্রমিক সংঘাত ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ প্রধানমন্ত্রীর ২২ দিনে গুলিতে ছয় প্রাণ, আতঙ্কের নগরী এখন খুলনা ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে বাইরের যানবাহনের প্রবেশে কড়াকড়ি দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

২২ দিনে গুলিতে ছয় প্রাণ, আতঙ্কের নগরী এখন খুলনা

মাত্র ২২ দিনে খুলনায় গুলিতে প্রাণ গেছে ছয়জনের। আহত হয়েছেন আরও ছয়জন। কখনো সড়কে, কখনো চায়ের দোকানে, কখনো ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে প্রকাশ্যেই গুলি চালাচ্ছে অপরাধী চক্র। আধিপত্য আর মাদক কারবারের দ্বন্দ্বে চলা এই অস্ত্রবাজির আঁচ থেকে বাদ যাচ্ছেন না সাধারণ মানুষও।

গত ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বরের মধ্যে খুলনা মহানগর ও জেলায় অন্তত ১৩ বার গুলির ঘটনা ঘটেছে। এর একটিতে চাঁদার দাবিতে একটি ক্লিনিকে ফাঁকা গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এই সময়ে গুলিতে ছয়জন নিহত হওয়ার পাশাপাশি আরও তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। দুজনকে ধারালো অস্ত্রে জখম করে এবং একজনকে পিটিয়ে মারা হয়েছে। সব মিলিয়ে ২২ দিনের নয়টি হত্যাকাণ্ডের পাঁচটি ঘটেছে নগরে, তিনটি রূপসা উপজেলায় আর একটি ডুমুরিয়ায়। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরে ৩৯টি ও জেলায় ৪০টি, মোট ৭৯টি হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ ঘটনা

সর্বশেষ ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে। রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি ইট-বালুর ব্যবসায়ী এবং টিএসবি ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য ছিলেন। দলের সাংগঠনিক পুনর্গঠনের জন্য গঠিত বিশেষ কমিটিকে সার্চ কমিটি বলা হয়।

গতকাল বিকেলে রূপসার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা হয়। সেখানে অংশ নিয়ে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু সাংবাদিকদের বলেন, ‘খুলনা এখন সন্ত্রাসে নিমজ্জিত।’ তাঁর অভিযোগ, খুনিরা মানুষ মারছে, চাঁদাবাজি করছে, মাদকের বাজার বসিয়েছে। কেউ প্রতিবাদ করলেই তাঁকে হত্যা করা হচ্ছে। তাঁর দাবি, এ পর্যন্ত দলের আট থেকে ১০ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে।

সন্ত্রাসীদের তালিকা করে তাদের গ্রেপ্তারে যৌথ অভিযান চালানোর দাবি জানান সিটি প্রশাসক। তিনি বলেন, এখনই কঠোর পদক্ষেপ না নিলে কারও জীবনই রক্ষা করা সম্ভব হবে না।

একের পর এক গুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেপ্তারের খবরও আসছে, তবু গুলি ও হত্যা থামছে না। চাঁদা না পেয়ে ওষুধের দোকান ও হাসপাতালসহ নানা প্রতিষ্ঠানে হামলার একাধিক ঘটনাও ঘটেছে। এসব ঘটনা কেন থামানো যাচ্ছে না, জানতে চাইলে খুলনা মহানগর পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান কোনো মন্তব্য করতে চাননি।

লক্ষ্য ছিলেন অন্য কেউ, গুলি লাগল পথচারীর গায়ে

সাধারণ মানুষের ঝুঁকির একটি উদাহরণ মশিউর রহমান। রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের এই হিসাবরক্ষক ৮ নভেম্বর রাতে নগরের মিয়াপাড়ায় মেয়ের জন্য খাবার কিনতে যাচ্ছিলেন। মিয়াপাড়া পাইপের মোড় থেকে পিটিআই মোড়ের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছোড়া গুলি তাঁর গায়ে লাগে। তিনি বলেন, গুলিটি অন্য কাউকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ পাঁজরের নিচে বিঁধে যায়। তাঁর ভাষ্য, নগরে সাধারণ মানুষের চলাফেরা এখন অনিরাপদ।

এর আগে ৫ নভেম্বর দুপুরে ডুমুরিয়ার আমভিটা-রামকৃষ্ণপুর এলাকার জোড়া বটতলায় একটি চায়ের দোকানে ঢুকে তরিকুল ইসলাম শেখ নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। তিনি ঘের ব্যবসায়ী এবং রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুস সালাম শেখের ছেলে। ঘটনাস্থল থেকে রিভলবারের দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ, তবে কোনো অস্ত্র পাওয়া যায়নি।

বাবা জানান, বিল ডাকাতিয়ার উত্তর বিলে ৪২ বিঘা জমি ইজারা নিয়ে মাছ চাষ করতেন তরিকুল। স্থানীয় কিছু লোক তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়ে আসছিল। তবে কারা চেয়েছিল, তা তরিকুল পরিবারের কাউকে বলেননি।

এর বাইরে ২৭ অক্টোবর দুপুরে নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে একটি টোব্যাকো কোম্পানির ডিলার পয়েন্টের সামনে গুলি করে ল্যাপটপের ব্যাগ ছিনতাই করা হয়। এতে কোম্পানির এক কর্মী আহত হন। ২৪ অক্টোবর সন্ধ্যায় দক্ষিণ টুটপাড়ায় নিজের দোকানে গুলিবিদ্ধ হন কলেজশিক্ষক ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু। পুলিশ বলছে, এর পেছনে চাঁদাবাজির বিরোধ থাকতে পারে। তাঁর পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে চাননি।

ওষুধের দোকান ও হাসপাতালে চাঁদার চাপ

চাঁদাবাজির প্রতিবাদে গত মঙ্গলবার নগরের সাত রাস্তা মোড়ে মানববন্ধন করেছেন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতির জন্য পুলিশ-প্রশাসনকে সাত দিন সময় দেওয়া হয়। এর মধ্যে অবস্থার উন্নতি না হলে কর্মবিরতিসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

মানববন্ধনে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তফা কামাল বলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। চাঁদা না পেলে দুর্বৃত্তরা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালিয়ে সেগুলো বন্ধ করে দিচ্ছে। পুলিশকে ফোন করেও তাৎক্ষণিক সহায়তা মিলছে না বলে তিনি জানান।

বৃহস্পতিবার কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি মহানগর পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে। তাতে বলা হয়, টুটপাড়ার চয়নিকা ফার্মেসি ও রূপসার মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন এলাকার ফার্মেসি মালিকদের কাছে বড় অঙ্কের চাঁদা চাওয়া হয়েছে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে খুলনার সব ফার্মেসি বন্ধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

রূপসা স্ট্যান্ড রোডের মল্লিক ব্রাদার্স ফার্মেসি সোমবার থেকে বুধবার পর্যন্ত বন্ধ ছিল। একই এলাকার আরও সাত-আটটি দোকান মালিকেরা বন্ধ করে দেন। বৃহস্পতিবার পুলিশের আশ্বাসে সেগুলো খুলেছে। তবে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ।

পুলিশের ভাষ্য: মাদক ও আধিপত্যের দ্বন্দ্ব

পুলিশের একাধিক সূত্রের দাবি, সাম্প্রতিক হত্যাকাণ্ডের বেশির ভাগের পেছনে রয়েছে অস্ত্র ও মাদক কারবার, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, পূর্বশত্রুতা এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পারস্পরিক বিরোধ। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, বেশির ভাগ হত্যা ও গুলির ঘটনায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে গোষ্ঠীগুলোর দ্বন্দ্ব কাজ করেছে।

পুলিশের সূত্র অনুযায়ী, সাম্প্রতিক অপরাধের বেশির ভাগ ঘটনায় ঘুরেফিরে এসেছে নয়টি গোষ্ঠীর নাম। সেগুলো হলো রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর বি কোম্পানি, শেখ পলাশের পলাশ গ্রুপ, নূর আজিম গ্রুপ, আশিক বাহিনী, হুমায়ুন কবিরের হুমা বাহিনী, শেখ সাইদুর রহমান ওরফে শাওনের টেংকি শাওন গ্রুপ, আরমান গ্রুপ, শাকিল গ্রুপ ও নাসিম গ্রুপ। এর মধ্যে নাসিম গ্রুপের প্রধান নাসিমুল গনিকে ৪ অক্টোবর দিঘলিয়া উপজেলায় গুলি করে হত্যা করা হয়।

২২ অক্টোবর নগরে পৃথক ঘটনায় গুলিতে নিহত হন তাওহিদুল ইসলাম ও খুশি আক্তার। পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তাওহিদুল পলাশ গ্রুপের সদস্য ছিলেন, আর এই গ্রুপের সঙ্গে বি কোম্পানির বিরোধ আছে। খুশি আক্তার বি কোম্পানির হয়ে মাদক বিক্রি করতেন বলে পুলিশের কাছে তথ্য আছে। পুলিশের দাবি, দুটি হত্যার পেছনেই মাদক কারবার ও আধিপত্য নিয়ে বিরোধ ছিল।

২ নভেম্বর রূপসার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকী নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাঁরা মেহেদী হাসান ও রেজাউল করিম। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুজনই বি কোম্পানি নামে পরিচিত চক্রের সদস্য ছিলেন। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মাদক কারবারের বিরোধ থেকে এই হত্যা ঘটে থাকতে পারে। মেহেদীর বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা এবং চাঁদাবাজি, অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ আছে।

২৭ অক্টোবর বটিয়াঘাটায় দুই যুবদল নেতা গুলিবিদ্ধ হন। রাত সাড়ে ১২টার দিকে বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোহেল শেখকে এবং ওই দিন সন্ধ্যায় চক্রাখালী বাজারসংলগ্ন এলাকায় সাবেক নেতা অহিদুল ইসলাম ওরফে বাদলকে গুলি করা হয়। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, প্রাথমিক তদন্তে মাদক কারবার, আধিপত্য ও জমি কেনাবেচা নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে। বটিয়াঘাটা থানার ওসি এস এম মিজানুর রহমান জানান, আহত দুজন এখনো ঢাকায় চিকিৎসাধীন, এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং তদন্ত চলছে।

এদিকে বৃহস্পতিবার রাতে মাদারীপুরের শিবচর থেকে নূর আজিমের ভাই শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেপ্তার করেছে এসআরবি। সংস্থাটির তথ্য অনুযায়ী, নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নূর আজিম বাহিনীর নাম উঠে এসেছে। শাহারিয়ারের বিরুদ্ধে তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলা আছে।

অস্ত্র উদ্ধার হলেও থামছে না গুলি

নগর পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৪৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত উদ্ধার হয়েছে ৫১টি আগ্নেয়াস্ত্র ও ৩৭৮টি গুলি। এর মধ্যে ৩১টি বিদেশি পিস্তল ও সাতটি বিদেশি রিভলবার। এসব ঘটনায় অস্ত্র আইনে ৪৮টি মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ৮১ জন। জেলা পুলিশ ২৪ অক্টোবর পর্যন্ত ২৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এতে ১৮টি মামলায় আসামি করা হয়েছে ৩৮ জনকে।

নগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রের অনেকগুলো একই ধরনের এবং বেশির ভাগই ভারতে তৈরি। অস্ত্রগুলো সচল অবস্থায় পাওয়া গেছে, দাম ১৮ থেকে ২৫ হাজার টাকার মধ্যে। তাদের অনুমান, নগরে এখনো অন্তত ৩০০টি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।

যৌথ অভিযানের সিদ্ধান্ত

পরিস্থিতি সামাল দিতে বৃহস্পতিবার রাতে খুলনা সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিশেষ সভা হয়। বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় ছিলেন মহানগর পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান এবং র‍্যাব-৬, জেলা পুলিশ, নৌ পুলিশ, আর্মড পুলিশ, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা। উপস্থিত একাধিক কর্মকর্তা সিদ্ধান্তগুলোর বিষয়ে নিশ্চিত করেছেন।

সভায় সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া মহাসড়ক ও প্রধান সড়কে তল্লাশিচৌকি বসানো, ২০০ আনসার সদস্য পদায়ন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো এবং লাইসেন্সবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান জোরদার করার সিদ্ধান্তও হয়েছে।

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর খুলনা সফরের সময় দলের পক্ষ থেকে বিষয়টি তাঁকে জানানো হয়েছিল এবং অপরাধ নিয়ন্ত্রণ ও মানুষের আতঙ্ক দূর করতে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। হুইপের ভাষ্য, ‘যে ব্যক্তি যত বড় সন্ত্রাসী হোক, যত বড় নেতা হোক কিংবা যার ছত্রচ্ছায়াতেই থাকুক না কেন, প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে জনপ্রতিনিধি হিসেবে আমি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামব।’

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

২২ দিনে গুলিতে ছয় প্রাণ, আতঙ্কের নগরী এখন খুলনা

আপডেট সময় ০৩:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬