শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে? বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় চাহিদার ভিত্তিতে বাস্তবসম্মত ও জনবান্ধব স্বাস্থ্য পরিকল্পনা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ কর্মী নিয়োগ, তাঁদের ৮০ শতাংশই নারী শিক্ষাক্রমে আরবি: তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে বদলাবে বাংলাদেশ পোশাক খাতে অচলাবস্থা: ১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, মহাসড়কে পুলিশ-শ্রমিক সংঘাত ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ প্রধানমন্ত্রীর ২২ দিনে গুলিতে ছয় প্রাণ, আতঙ্কের নগরী এখন খুলনা ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে বাইরের যানবাহনের প্রবেশে কড়াকড়ি দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ প্রধানমন্ত্রীর

ঢাকাবাসীর জন্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজন মাহমুদ জানান, রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনায় গঠিত কমিটির কাজ আরও গতিশীল ও কার্যকর করতে সভায় সর্বশেষ অগ্রগতি খতিয়ে দেখা হয়।

সভায় আলোচনার কেন্দ্রে ছিল রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং বাসিন্দাদের জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা। এসব লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের বিষয়টিও উঠে আসে।

এ ছাড়া কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং ঢাকাজুড়ে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার ও প্রেস সচিব সালেহ শিবলী। সরকারের বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও সভায় অংশ নেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬