শিরোনাম :
পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবি লেবানন প্রেসিডেন্টের

লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপের সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়ার এবং দেশটির ভূখণ্ডে হামলা বন্ধের দাবি জানিয়েছেন তিনি।
লেবাননের ৮৩তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময়ে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
আউন বলেন, লেবানন এখন দুটি বড় সংকটের মুখে। প্রথমটি দেশের ভূখণ্ডের একাংশে ইসরায়েলের দখলদারত্ব। দ্বিতীয়টি ইরানের ক্ষমতাসীন ব্যবস্থার কিছু প্রভাবশালী পক্ষের হস্তক্ষেপ। তাঁর ভাষ্য অনুযায়ী, এসব পক্ষ অস্ত্র ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে সিদ্ধান্ত নিয়ে লেবাননের অভ্যন্তরীণ বিষয়ে প্রভাব খাটাচ্ছে। এই দুই সংকট একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বলেও মন্তব্য করেন তিনি। এ কারণেই লেবানন এখনো পূর্ণ স্বাধীনতার উদ্‌যাপন করতে পারছে না।
ইসরায়েলকে উদ্দেশ করে প্রেসিডেন্ট বলেন, লেবাননের প্রতিটি ইঞ্চি থেকে সেনা সরাতে হবে, হামলা বন্ধ করতে হবে এবং লেবাননের বন্দিদের ফেরত দিতে হবে। ইসরায়েলের আটককেন্দ্রে লেবাননের অনেক নাগরিক বন্দি আছেন বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে সাধারণ নাগরিকের পাশাপাশি দক্ষিণ লেবাননে সংঘর্ষের সময় আটক হিজবুল্লাহর সদস্যরাও রয়েছেন।
ভাষণে দেশের সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন আউন। তিনি বলেন, রাষ্ট্রের বাইরে এমন কোনো অস্ত্র থাকতে পারবে না, যা বিদেশি শক্তির নির্দেশে চলে বা তাদের স্বার্থে ব্যবহৃত হয়। হিজবুল্লাহকে উদ্দেশ করে তিনি বলেন, গোষ্ঠীটিকে অস্ত্র সমর্পণ করতে হবে।
প্রেক্ষাপট
ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রতিশ্রুতি দিয়েছে লেবানন সরকার। দীর্ঘদিন ধরে গোষ্ঠীটির অস্ত্রভান্ডার দেশটির জাতীয় সেনাবাহিনীর চেয়ে বড়। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের প্রয়োজনের কথা বলে হিজবুল্লাহ নিজেদের অস্ত্র রাখার পক্ষে যুক্তি দিয়ে আসছে।
গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং ওই এলাকায় লেবাননের সেনা মোতায়েনের কথা ছিল।
তবে চুক্তি বাস্তবায়নে অগ্রগতি থেমে আছে। হিজবুল্লাহ অস্ত্র সমর্পণে রাজি হচ্ছে না, আর ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ইরানের হস্তক্ষেপ বন্ধের দাবি লেবানন প্রেসিডেন্টের

আপডেট সময় ০৮:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬