শিরোনাম :
ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরাতে বাকী দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

“রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় সান্তাহার সিএসডি ও এলএসডি খাদ্যগুদাম এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে খাদ্যগুদাম চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সান্তাহার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ কর্মসূচির মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু প্রতিরোধ এবং পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

আপডেট সময় ০৭:০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬