শিরোনাম :
আশুলিয়ায় মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ লংমার্চ নয়, সংবিধান সংস্কারে আলোচনার টেবিলে বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ইইউ-আমেরিকার বাজার ধরে রাখতে ট্রেসেবিলিটির ৬৬ ঘাটতি মিরপুরে চতুর্থ দিনেই বাংলাদেশকে ৮ উইকেটে হারাল ওয়েস্ট ইন্ডিজ সাবলেট উচ্ছেদে আজিমপুরে বিপাকে কলেজছাত্রীরা লং ড্রাইভে না গিয়ে এলাকার ময়লা-আবর্জনা পরিষ্কার করা করুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এইচএসসি পরিক্ষায় কুড়িগ্রামে নয় কলেজের পাস করেননি কেউ সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা

কোটা আন্দোলন নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

ফাইল ফটো

চলমান কোটা সংস্কার আন্দোলন ও তার ওপর দেশের বিভিন্ন স্থানে হামলা-সংঘর্ষ হয়েছে। এতে ঢাকায় একজন, চট্টগ্রামে দুজন ও রংপুরে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এসব তথ্য উত্তাপ ছড়াচ্ছে আন্দোলনে। এমন এক পরিস্থিতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবির পিআরও থেকে পাঠানে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সদস্যদের ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ দুপুরের দিকে রংপুরের লালবাগ এলাকা থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের দিকে যান তারা। ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বাধে সংঘর্ষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়ে রাবার বুলেট। এতে শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন ‍পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মো. সায়ফুজ্জামান ফারুকী। তিনি জানিয়েছেন, নিহতের নাম আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বিকেলে এই ঘটনা ঘটে। এতে আন্দোলনে আরও উত্তাপ ছড়াচ্ছে। সিএমপি কমিশনার সাইফুলও গণমাধ্যমে বলেন, নিহতদের একজন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী। আরেকজন পথচারী। কলেজ শিক্ষার্থীর শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা মৃত্যুর তথ্য পেয়েছি। তবে, পুলিশ কোথাও বলপ্রয়োগ করেনি।

ঢাকা কলেজ এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় একজন মারা গেছেন। তার বয়স আনুমানিক ২৫। এখন তার মরদেহ আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

আরো পড়ুন : চট্টগ্রামে কোটা সংস্কারপন্থিদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, নিহত ২

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভৌগোলিক সীমা ছাড়াই তাৎক্ষণিক পদক্ষেপের নির্দেশ দিলেন মোজতবা খামেনি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা

৩১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কোটা আন্দোলন নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন

আপডেট সময় ০৬:৫৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪