শিরোনাম :
সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৭০ রানের লক্ষ্য এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে আবার পরীক্ষা রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে টঙ্গীতে পুলিশি ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ পাবনায় বজ্রপাতে ছয় কিশোর-তরুণের মৃত্যু ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

কাটছাঁট ছাড়াই ‘ইউ’ সার্টিফিকেট পেল ‘রামায়ণ’,

মুক্তির দিন যত কাছে আসছে, রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবি ‘রামায়ণ’ নিয়ে আলোচনা ততই বাড়ছে। আগামী ৫ নভেম্বর ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা। এর আগে সেন্সর ছাড়পত্র, ছবির দৈর্ঘ্য ও অগ্রিম বুকিং নিয়ে নতুন তথ্য সামনে এসেছে।

সেন্সরের ছাড়পত্র

নিতীশ তিওয়ারি পরিচালিত এই ছবি ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি থেকে কোনো কাটছাঁট ছাড়াই ‘ইউ’ সার্টিফিকেট পেয়েছে। এই সনদের অর্থ, সব বয়সের দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে পারবেন। চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শের দেওয়া তথ্য অনুযায়ী, সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের ফলে মুক্তির পথ আরও সহজ হয়েছে।

ছবির দৈর্ঘ্য

প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবিটির দৈর্ঘ্য প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট। লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ার শো হওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়া আসতে শুরু করে। প্রায় একই সময়ে ছবির দৈর্ঘ্য ও সার্টিফিকেটের বিষয়টিও জানাজানি হয়।

মহাকাব্যভিত্তিক এই ছবি নির্মিত হচ্ছে দুই ভাগে, ‘রামায়ণ’ তার প্রথম পর্ব। এতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ অভিনয় করেছেন।

অগ্রিম টিকিট বিক্রি

মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ে ভালো সাড়া মিলেছে। ৩১ অক্টোবর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, অগ্রিম টিকিট বিক্রি থেকে ছবিটির আয় ১৯.৩০ কোটি টাকা। সংরক্ষিত আসন বাদ দিলে এই অঙ্ক ১৬ কোটি টাকা। শহরভিত্তিক হিসাবে এনসিআর সবার ওপরে, সেখানে অগ্রিম বিক্রির পরিমাণ ৩.২১ কোটি টাকা। মুক্তির দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বাজেট

ভারতীয় সিনেমার অন্যতম বড় বাজেটের ছবি এটি। দুই অংশ মিলিয়ে মোট বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা বলে জানা গেছে। তবে দুই অংশের বাজেট সমান কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। এর আগে যশ জানিয়েছিলেন, প্রচারের খরচও এই বাজেটের অন্তর্ভুক্ত।

সেন্সরের অনুমোদন ও অগ্রিম বুকিংয়ের এই সাড়ার পর এখন সবার নজর ছবিটির প্রথম দিনের বক্স অফিস আয়ের দিকে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সরকারি বাসা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ভাড়াটিয়া সরানোর শেষ সময় আজ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কাটছাঁট ছাড়াই ‘ইউ’ সার্টিফিকেট পেল ‘রামায়ণ’,

আপডেট সময় ১২:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬