শিরোনাম :
সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ক্যাঙারু কোর্ট’ মন্তব্যে ট্রাইব্যুনালে হাজির আওয়ামীপন্থি দুই আইনজীবী, চাইলেন নিঃশর্ত ক্ষমা কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল? ফেব্রুয়ারি ছেড়ে জানুয়ারিতে বইমেলা, প্রশ্ন উঠছে একুশের চেতনা নিয়ে পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের রেশ না কাটতেই এবার ‘নৌকা’ নিয়ে তোলপাড় ঢাকার সড়কে অটোরিকশার উল্টো পথে চলা নিয়ে গেম ‘বাপের রাস্তা’ পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন ডেঙ্গুতে রেকর্ড রোগী, হামের উপসর্গে একদিনে পাঁচ শিশুর মৃত্যু হাসিঠাট্টা থেকে লাল কার্ড, বিতর্কে জড়িয়ে মাঠের বাইরে নেইমার উচ্চকক্ষে ভোট ও আসনের ভাগসহ তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রস্তাব

কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল?

জন্মদিন মানেই কেক, উপহার আর আলোর ঝলকানি। তবে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির এবারের জন্মদিনের কেন্দ্রে ছিল সুবাসিত শিউলি ফুল। চট্টগ্রাম থেকে বিমানে করে কেউ একজন তাঁর জন্য এই ফুল পাঠিয়েছেন। উপহারদাতার পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা।

সম্প্রতি ফেসবুকে এক পোস্টে পরীমনি জানিয়েছিলেন, ২৪ অক্টোবর দুপুর ১২টার মধ্যে তাঁর দুই মণ শিউলি ফুল দরকার। সেই আবদার রাখতে এগিয়ে আসেন চট্টগ্রামের একজন। তিনি সেখান থেকে বিমানে ঢাকায় পাঠান তাজা শিউলি। জন্মদিনের অনুষ্ঠানে পরীমনি নিজেই এ কথা সবাইকে জানান। তবে ফুল প্রেরকের পরিচয় প্রকাশ পায়নি।

ঘটনাটি নিয়ে নেটপাড়ায় শুরু হয় আলোচনা। এ নিয়ে ফেসবুকে একটি মজার পোস্ট দেন অভিনেতা ও পরিচালক শাহরিয়ার নাজিম জয়। সেই পোস্টের মন্তব্যের ঘরে জবাব দেন পরীমনিও। তিনি জানান, ফুল পাঠিয়েছেন একজন নারী, কোনো পুরুষ নন।

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্তোরাঁয় কাছের বন্ধু, সহকর্মী ও সাংবাদিকদের নিয়ে দিনটি উদযাপন করেন তিনি। পুরো আয়োজনেই ছিল শিউলির ছোঁয়া। রেস্তোরাঁর সিঁড়ি থেকে চারপাশ, সবই সাজানো হয়েছিল এই ফুলে। পরীমনি নিজেও পরেছিলেন শিউলি ফুলের নকশা করা শাড়ি।

অনুষ্ঠানে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ যেন ফুল এনে দেয়। কারণ এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি ভালো থাকে না। কিন্তু আশ্চর্যজনকভাবে এক ভক্ত চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে আমার জন্য ফুল পাঠিয়েছেন!”

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সরকার অনুমতি দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

উচ্চকক্ষে ভোট ও আসনের ভাগসহ তত্ত্বাবধায়ক সরকারের নতুন প্রস্তাব

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কে পাঠালেন উড়োজাহাজে করে পরীমনিকে শিউলি ফুল?

আপডেট সময় ০১:২৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬