শিরোনাম :
হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার দক্ষিণ আফ্রিকা সিরিজের টেস্ট দলে চমক, নতুন মুখ মাহফিজুল শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্টান্টবাজি, বললেন চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর তুরস্ক সফর: কপ–৩১ সম্মেলনে বক্তব্য, এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা চালু হচ্ছে সব ব্যাংক ও মোবাইল ওয়ালেটে তাৎক্ষণিক লেনদেন ব্যবস্থা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে, তা দুঃখজনক। আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীকে পুলিশে দেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ডিএমপিতে এক মতবিনিময় সভা শেষে এ আহ্বান জানান তিনি।

মব জাস্টিস প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অপরাধী হলেও ওই ব্যক্তিকে তুলে দিতে হবে আইনের হাতে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানায় এ ঘটনায় মামলা করা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে, পুলিশ বিভাগের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উল্লেখ করে বাহিনীটির সদস্যদের জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, পুলিশের মনোবল বৃদ্ধি ও ট্রাফিক কন্ট্রোল ইস্যুতে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, সাধারণ জনতা যেন কোনোভাবেই হেনস্তার শিকার না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন পুলিশ বাদি হয়ে মামলা দিচ্ছে না, ভুক্তভোগীরাই মামলা করছেন। এটা ইতিবাচক। চাঁদাবাজি বন্ধ করতে হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন ;নির্বাহী ম্যাজিস্ট্রেসির আওতায় যেসব ক্ষমতা পেল সেনাবাহিনী

কয়রায় যৌথ অভিযানে ধারালো অস্ত্রসহ নাশকতারীকে আটক করেছে কোস্টগার্ড

হারানো এনআইডি তুলতে জিডির প্রয়োজনীয়তা থাকছে না

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লিতে হাসিনার আবেদন

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাবিতে যুবক ও জাবিতে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা: আইন হাতে তুলে না নিতে আহ্বান

আপডেট সময় ১২:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪