শিরোনাম :
রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে টঙ্গীতে পুলিশি ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ পাবনায় বজ্রপাতে ছয় কিশোর-তরুণের মৃত্যু ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন ‘নেতার পক্ষ ছেড়েছিল, শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ টোকিওতে কারিগরি ত্রুটিতে থেমে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন

পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন তামাক জব্দ

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আমদানি করা ১০টি কনটেইনারের কাঁচা তামাকের একটি চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চালানে তামাকের পরিমাণ ১৫০ মেট্রিক টন। গ্লোবাল লিফ টোব্যাকো কোম্পানি লিমিটেডের বন্ড সুবিধায় এটি আমদানি করা হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন এ তথ্য জানান।

তিনি বলেন, এই তামাক দিয়ে প্রায় ২১ কোটি ৪৩ লাখ শলাকা প্রিমিয়াম সিগারেট তৈরি করা যেত, যার বাজারমূল্য প্রায় ৪৯৩ কোটি ৮৬ লাখ টাকা।

আল আমিনের ভাষ্য অনুযায়ী, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক পর্যালোচনায় চালানটির আমদানি মূল্যে উল্লেখযোগ্য অসংগতি ধরা পড়েছে। একই এইচএস কোডের পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রতি কেজি ৫ দশমিক ১০ মার্কিন ডলার হিসাবে। অথচ জব্দ করা চালানে ঘোষিত আমদানি মূল্য দেখানো হয়েছে প্রতি কেজি ১ দশমিক ৪৫ মার্কিন ডলার। পূর্ববর্তী মূল্য বিবেচনায় এই চালানের বিপরীতে আমদানি পর্যায়ে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২১ কোটি ১২ লাখ টাকা।

বন্ড সুবিধা ও রাজস্ব ঝুঁকি

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বন্ড সুবিধায় আনা কাঁচামালের প্রকৃত ব্যবহার, উৎপাদিত পণ্যের পরিমাণ এবং পরবর্তী বাজারজাতকরণের হিসাব যথাযথভাবে সংরক্ষণ ও নিয়ন্ত্রণ না করা হলে রাজস্ব ফাঁকির ঝুঁকি তৈরি হতে পারে।

আমদানি পর্যায়ে ঘোষিত মূল্যে অসংগতি থাকলে, কিংবা উৎপাদন ও বাজারজাতকরণ পর্যায়ে পণ্যের হিসাবে অনিয়ম হলে সরকার বিপুল পরিমাণ শুল্ক-কর থেকে বঞ্চিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তান থেকে আমদানি করা ১৫০ টন তামাক জব্দ

আপডেট সময় ০৩:৪২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬