ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

ওয়ানডে ‍সিরিজ যেখান থেকে শেষ করেছে, সেখান থেকেই টি-টোয়েন্টি শুরু বাংলাদেশের। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করে সাগরিকায় বাংলাদেশ পেয়েছে ৬ উইকেটের জয়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে কিউইরা। জবাবে ১৮ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান তোলে বাংলাদেশ।

রান তাড়ায় উদ্বোধনী জুটি চেষ্টা করেছিল ভালো করতে। ৪১ রান এনে দেন সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। ১৬ বলে ১৭ কেরে কাটা পড়েন নাথান স্মিথের বলে। ওয়ানডাউনে নেমে অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে ১৫ বলে ২১। তাকে বোল্ড করেন ইশ সোধি। সোধির বলে আরেক ওপেনার তামিম ফেরেন ২৫ বলে ২০ রানে মন্থর ইনিংস খেলে।

এরপর হাল ধরেন তাওহিদ হৃদয়। সাগরিকায় চার-ছক্কার ফুলঝুড়ি ছোটান তিনি। তাকে সঙ্গ দেন পারভেজ হোসেন ইমন। রান-বলের ব্যবধান কমিয়ে ইমন ফেরেন ১৪ বলে ২৮ রানে। তবে, অবিচল ছিলেন হৃদয়। মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। ২৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে। হৃদয়ের কাজ সহজ করেন শামীম হোসেন পাটোয়ারী। ১৩ বলের ক্যামিওতে ৩টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৩১ রান করেন শামীম। বাংলাদেশও ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখে নোঙর ফেলে জয়ের বন্দরে।

কিউইদের পক্ষে সোধি দুটি এবং স্মিথ ও ক্লার্কসন নেন একটি করে উইকেট।

টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় ওভারেই অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলার ও ফিল্ডার মিলে। তানজিম হাসান সাকিবের ডেলিভারিতে রান আউট হন নিউজিল্যান্ড ব্যাটার টিম রবিনসন। মাত্র এক বল খেলে তাওহিদ আফ্রিদির হাতে কাটা পড়েন রবিনসন। ১১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।

দ্রুত সাফল্য পেলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। কেইটেন ক্লার্ক ও ডেন ক্লিভার মিলে চালকের আসনে বসান সফরকারীদের। প্রথম ৬ ওভার শেষে স্কোরবোর্ডে ৬১ রান যোগ করে নিউজিল্যান্ড। ঝড়ো বেগে দুজন যখন রান তুলছিলেন, তখন পাল্টা আঘাত হানেন রিশাদ হোসেন। ২৮ বলে ৫১ করা ক্লিভারকে লেগেবিফোরের ফাঁদে ফেলেন রিশাদ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি কিউই ব্যাটার। দলীয়ে ৯৯ রানে ভাঙে ৮৮ রানের জুটি।

ইনিংসের ১২তম আর রিশাদের ব্যক্তিগত তৃতীয় ওভারের চতুর্থ বলে রিভার্স সুইপে বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন ক্লার্ক। কিছুটা পেছনের দিকে সরে গিয়ে সেটি তালুবন্দি করেন হৃদয়। ক্লার্ক ফেরেন ৩৭ বলে ৫১ রান করে।

তানজিম সাকিব ফেরান বেভন জ্যাকবসকে। রিশাদের ক্যাচ বানিয়ে এক রানের বেশি করতে দেননি জ্যাকবসকে। ডিন ফক্সক্রফটকে বোল্ড করে কিউই ব্যাটিংয়ে খানিকটা লাগাম টেনে ধরেন শেখ মেহেদী।

বাংলাদেশের ওপর চড়াও হওয়ার আভাস দিচ্ছিলেন কিউই কাপ্তান নিক কেলি। ২৭ বলে ৩৯ রানের ইনিংসটি বড় করতে পারেননি শরিফুল ইসলামের কারণে। শরিফুলের বলে শর্ট ফাইন লেগে তানজিম সাকিবের তালুবন্দি হন কেলি।

শেষে দিকে জশ ক্লার্কসনের ১৪ বলে অপরাজিত ২৭ রানে ভর দিয়ে ১৮০-র ঘর পার করে নিউজিল্যান্ড।

বাংলাদেশের পক্ষে রিশাদ দুটি এবং শরিফুল, সাকিব ও মেহেদী পান একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ২০ ওভারে ১৮২/৬ (ক্লার্ক ৫১, রবিনসন ০, ক্লিভার ৫১, কেলি ৩৯, বেভন ১, ফক্সক্রফট ৩, ক্লাকর্সন ২৭*, স্মিথ ২*; শরিফুল ৪-০-৩৬-১, সাকিব ৪-০-৪০-১, রিপন ৪-০-৩৯-০, মেহেদী ৪-০-৩১-১, রিশাদ ৪-০-৩২-১)

বাংলাদেশ : ১৮ ওভারে ১৮৩/৪ (সাইফ ১৮, তামিম ২০, লিটন ২১, ইমন ২৮, হৃদয় ৫১*, শামীম ৩১; স্মিথ ৩-০-৩৩-১, ফিশার ৪-০-৫৩-০, লিস্টার ৪-০-২৩-০, সোধি ৪-০-৪০-২, ক্লার্কসন ৩-০-২৮-১)

ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নিউজিল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

আপডেট সময় ০৬:৩৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬