শিরোনাম :
তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা সেতুর স্ল্যাবে রডের বদলে বাঁশ নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর্জেন্টিনার স্কোয়াড নেই আলমাদা ও ফয়থ মেসির বিদায়ী ম্যাচে থাকবেন জলবায়ু সংকট,রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভিন্ন ৫টি করে প্রস্তাব প্রধানমন্ত্রীর হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক শি জিনপিংয়ের বার্তা: প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হোক দুই দেশ সবজিতে ব্যবহার হচ্ছে মাত্রার চেয়ে বেশি কীটনাশক জাতিসংঘে ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের

নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে দুটি আলাদা অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (২) শামা ওবায়েদ ইসলাম। একটিতে তিনি উন্নয়নকে মানুষের অবিচ্ছেদ্য অধিকার হিসেবে উল্লেখ করে সব দেশের সম্মিলিত পদক্ষেপের কথা বলেছেন। অন্যটিতে শান্তি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়াতে এবং নারীর ওপর নিপীড়নের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

উন্নয়ন: অবিচ্ছেদ্য মানবাধিকার

জাতিসংঘের ‘উন্নয়নের অধিকার বিষয়ক ঘোষণা’ গ্রহণের ৪০ বছর পূর্তি উপলক্ষে সংস্থাটির নিউইয়র্ক সদর দপ্তরে একটি অনুষ্ঠান হয়। সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের উদ্যোগে এর আয়োজন করা হয়। সদস্য রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনরা এতে অংশ নেন।

বক্তব্যে শামা ওবায়েদ বলেন, ‘উন্নয়ন একটি অবিচ্ছেদ্য মানবাধিকার। এ অধিকার নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।’

তিনি সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড দেওয়ার উদ্যোগের কথাও উল্লেখ করেন। উন্নয়নের অংশীদার হিসেবে নারী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও জোর দেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ এমন একটি ‘রেইনবো নেশন’-এর স্বপ্ন দেখে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”

অনুষ্ঠানে তিনি বেশ কয়েকটি প্রস্তাবও দেন। এর মধ্যে রয়েছে বৈশ্বিক আর্থিক কাঠামোকে আরও ন্যায়সঙ্গত করা এবং উন্নয়ন ও জলবায়ু অর্থায়নে পূর্বানুমেয়তা ও সমতা নিশ্চিত করা। প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) সবার সমান সুযোগ তৈরির কথাও বলেন তিনি। উন্নয়নের অধিকারকে জবাবদিহির আওতায় আনতে একটি আইনিভাবে বাধ্যতামূলক কাঠামো গঠনের প্রস্তাবও তিনি দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলো উন্নয়নের অধিকার প্রতিষ্ঠা এবং বৈশ্বিক সমৃদ্ধি এগিয়ে নিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

শান্তির টেবিলে নারী

স্থানীয় সময় বুধবার অধিবেশনের ফাঁকে ‘উইম্যান, পিস অ্যান্ড সিকিউরিটি’ (ডব্লিউপিএস) ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের বার্ষিক মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। ফিলিপাইন, ইতালি এবং জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইম্যান) যৌথভাবে বৈঠকটির আয়োজন করে। নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক নিরাপত্তা পরিষদের ১৩২৫ নম্বর প্রস্তাব গ্রহণের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বৈঠকে প্রস্তাবটির বাস্তবায়ন ও জবাবদিহির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

শামা ওবায়েদ বৈঠকে স্মরণ করেন, ২০০০ সালে নিরাপত্তা পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশ এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছিল। শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে নারীদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকারও তিনি পুনর্ব্যক্ত করেন।

দেশগুলোর প্রতি তাঁর আহ্বান ছিল তিনটি। নারীদের নেতৃত্বে প্রাথমিক সতর্কতা ও মধ্যস্থতার উদ্যোগ জোরদার করা, শান্তি আলোচনায় আরও বেশি নারীকে যুক্ত করা এবং জলবায়ু ও মানবিক পদক্ষেপে ডব্লিউপিএস এজেন্ডাকে অন্তর্ভুক্ত করা।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ এখন দ্বিতীয় ‘ডব্লিউপিএস ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রস্তুত করছে। নারীর বিরুদ্ধে ডিজিটাল হয়রানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত অপব্যবহার মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বাধীন উদ্যোগ ‘ঢাকা ডায়ালগ’-এর কথাও তিনি তুলে ধরেন। এর আসন্ন ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ যোগ দিতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আমন্ত্রণ জানান তিনি।

বৈঠকে বিভিন্ন দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

তেলের দামের ধাক্কায় কাঁচাবাজার, আটা-ময়দার পর চালেও অস্থিরতা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘে ভাষণে ইরানকে 'নিশ্চিহ্ন' করার হুঁশিয়ারি ট্রাম্পের

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিউইয়র্কে দুটি অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৩:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬