শিরোনাম :
দেশের রিজার্ভ ফের বাড়ল স্থানীয় নির্বাচনে সেনা নয়, দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করছে: সিইসি মেয়েদের উপবৃত্তি পুনর্বহাল নিয়ে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর চালু হলো ‘ঘুষ.সাইট’–দুই দিনে ৮০৪ অভিযোগে ঘুষের অঙ্ক ১৩ কোটি ৬৫ লাখ টাকা তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ, ৬১ হাজার শ্রমিকের চাকরিহীনতা রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে সন্দেহ, যে তথ্য দিল ফরেনসিক বিভাগ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড ১০ জন খালাস আট অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি সার্ক শক্তিশালী করার অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুঠোফোনে অবৈধ ঋণ অ্যাপের ভয়ংকর ফাঁদ

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি শুভেচ্ছা বিনিময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তার সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেছেন।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিদেশি নেতারা একে একে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান।

হালকা বেগুনি রঙের শাড়ি পরিহিতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ভারতীয় সমকক্ষের কাছে এলে মোদি শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দেন এবং তারা হ্যান্ডশেক করেন। সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন। এরপর নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে আট হাজারেরও বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে। বাসস।

আরো পড়ুন : টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

দেশের রিজার্ভ ফের বাড়ল

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মুঠোফোনে অবৈধ ঋণ অ্যাপের ভয়ংকর ফাঁদ

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি শুভেচ্ছা বিনিময়

আপডেট সময় ১১:৪০:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪