ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কেন একা থাকতে চান আমির খানের বান্ধবী?

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • 76

বলিউড সুপারস্টার আমির খানের নতুন প্রেমিকা হওয়ার সুবাদে গৌরী স্প্র্যাটকে চেনেন না এমন মানুষ খুব কম রয়েছেন। একজন বিখ্যাত তারকার কাছের মানুষ হওয়ার সুবাদে স্বাভাবিকভাবেই ফটোগ্রাফারদের নজরে থাকেন তিনি। কিন্তু সম্প্রতি পাপারাজ্জিদের নিয়ে ভীষণ বিরক্ত হতে দেখা যায় গৌরীকে।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বান্দ্রায় নিজের বাড়ির সামনে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় ফটোগ্রাফাররা পোজ দেওয়ার জন্য অনুরোধ করেন তাকে। ফটোগ্রাফাররা বারবার অনুরোধ করলেও সেই সময় ফটো তোলার মুডে ছিলেন না তিনি। বারবার বারণ করা সত্ত্বেও না শোনায় অবশেষে ক্ষিপ্ত হয়ে যান গৌরী।

ফটোগ্রাফাররা ফটো তোলার জন্য পিছু নিলে গৌরী রেগে গিয়ে বলেন, ‘দয়া করে আমাকে একা থাকতে দাও। আমি হাঁটতে যাচ্ছি। ছবি তোলার প্রয়োজন নেই।’ এই কথা বলেই গৌরী সেখান থেকে চলে যান।

অপ্রত্যাশিত ঘটনা হওয়ায় অনেকে গৌরীর হয়ে কথা বলেছেন। তেমনি অনেকে আবার আমির খানের বান্ধবীর ঔদ্ধত্যের নিন্দা করেছেন।

প্রসঙ্গত, খুব সম্প্রতি আমির খান তার ৬০তম জন্মদিনে গৌরীকে নিজের বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেন সকলের সামনে। তিনি জানান, গৌরী তার খুব ভালো বন্ধু। বেশ কয়েক মাস ধরে তিনি গৌরীর সঙ্গে সম্পর্ক রয়েছেন। তবে অদূর ভবিষ্যতে তিনি বিয়ের পিঁড়িতে আবার বসবেন কিনা সেই বিষয় নিয়ে কিছু জানাননি আমির খান।

১৪ বছর আগেই মা হতে চেয়েছিলেন ক্যাটরিনা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

কেন একা থাকতে চান আমির খানের বান্ধবী?

আপডেট সময় ১১:১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫