শিরোনাম :
কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিপ্লব ঘটানোর প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন হক রাষ্ট্রপতি পদে বিএনপির দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করল হাসিনার দিল্লি বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর অপেক্ষায় প্রশাসন ও জনতা মহেশখালী-হাটহাজারী সফরে বন্যার্তদের পাশে প্রধানমন্ত্রী কালিয়াকৈর হাই-টেক পার্কে গুগল-মেটা-টিকটক সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা

১৪ বছর আগেই মা হতে চেয়েছিলেন ক্যাটরিনা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • 131

সদ্যই সন্তান আগমনের খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মঙ্গলবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় হবু সন্তানের কথা ঘোষণা করলেন এই তারকা দম্পতি।

২০২১ সালে বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। তবে প্রায় ১৪ বছর আগে, নাকি পরিবার পরিকল্পনার কথা জানিয়েছিলেন অভিনেত্রী। পরিবার, স্বামী, সন্তান এই বিষয়গুলোকে তিনি বিশেষ মর্যাদা দেন বলেও জানিয়েছিলেন। ক্যাটরিনা বলেছিলেন, ‘অন্য রকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। আমি এমনই।’

অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে ক্যাটরিনার। ক্যাটরিনা জানিয়েছিলেন, একটি সন্তানের জন্য মা ও বাবা উভয়েরই অবদান থাকে। তাই বিয়ের পরে স্বামীর সঙ্গে মিলে সন্তানকে বড় করতে চান।

গত বছর থেকে মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই সময় তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তবে গত কয়েক মাসে এই জল্পনা আরও ঘনীভূত হয়। এবার সেই গুঞ্জনকেই সত্যি করলেন এই তারকাদম্পতি। শোনা যাচ্ছে, অক্টোবরেই সন্তানের জন্ম দিতে পারেন ক্যাটরিনা।

গত দুই বছর ধরে অভিনয়জগৎ থেকে খানিকটা দূরে আছেন ক্যাটরিনা। মাঝেমধ্যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা তীর্থস্থানে দেখা গেছে তাকে। ক্যাটরিনার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। বর্তমানে নিজের প্রসাধানীর ব্যবসা ও সামলাচ্ছেন অভিনেত্রী।

পূজায় নিউ ইয়র্কে ঋতুপর্ণাকে নিয়ে ইতিহাস গড়বেন জায়েদ খান!

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিপ্লব ঘটানোর প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সালাহউদ্দিন নির্যাতনে হাসিনা-কামালের সম্পৃক্ততা পেল তদন্ত সংস্থা

০৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১৪ বছর আগেই মা হতে চেয়েছিলেন ক্যাটরিনা

আপডেট সময় ০৭:৪৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫