শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি

চীন নিয়ন্ত্রিত তিব্বতের পার্বত্য এলাকা নাগকুতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪ জনের বেশি। আজ শুক্রবার (২৩ অক্টোবর) শেষ রাতের দিকে এ কম্পন অনুভূত হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া ও আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানা গেছে।
নাগকু অঞ্চলটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ৪ হাজার ৮০০ মিটার (১৫ হাজার ৭৫০ ফুট)। মূল কম্পনের পর একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।
চীন সরকারের প্রাথমিক তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৩৯টির বেশি বাড়ি ধসে পড়েছে। শত শত ভবনে গুরুতর ফাটল ধরেছে। ভূমিধসে বেশ কয়েকটি সংযোগ সড়ক বন্ধ হয়ে গেছে। অনেক গ্রামে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় চীন উদ্ধার তৎপরতা ‘লেভেল থ্রি’ ঘোষণা করেছে। ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের ৩৫০ জনের বেশি সদস্য এবং ৮৩টি জরুরি যানবাহন ঘটনাস্থল ও আশপাশের দুর্গম এলাকায় পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাতের অন্ধকারে আতঙ্কিত বাসিন্দাদের রাস্তায় ছুটে যেতে দেখা গেছে।
তিব্বত মালভূমি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। ২০২৩ সালের ডিসেম্বরে পার্শ্ববর্তী গানসু প্রদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১২০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি

আপডেট সময় ০২:৩৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬