শিরোনাম :
সন্তানের ভবিষ্যতের কথা মনে করে ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের সেরা মৌসুমের ভোটে মেসিকে ছাড়িয়ে ২০০৮ সালের রোনালদো ফ্রান্সজুড়ে সহিংসতা ও লুটপাট, চাপে ম্যাক্রোঁ, জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের শহীদদের নামে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন, নতুন রূপে ওসমানী উদ্যান জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল, স্বাক্ষরিত ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ছেন ইশরাক হোসেন, আজ দুপুরে চূড়ান্ত ঘোষণা মহাষ্টমীতে কুমারী পূজা, মণ্ডপে মণ্ডপে ভক্তি আর তারুণ্যের ঢল সিজেপির বিক্ষোভের পাল্টা দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’র যাত্রা সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন উত্তর প্রদেশের ঝাঁসির একটি আদালত। ২০১০ সালে এক যুবকের মৃত্যুকে ঘিরে করা মামলায় এই পরোয়ানা দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টের বরাতে জানা গেছে, ঘটনাটি ২০১০ সালের। ঝাঁসির প্রেমনগর এলাকার বাসিন্দা লক্ষ্মণ স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদের জের ধরে রাখি সাওয়ান্তের সঞ্চালনায় একটি টেলিভিশন রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। অভিযোগ, ওই অনুষ্ঠানের মঞ্চে রাখি তাঁর বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেছিলেন।
অনুষ্ঠান প্রচারের পর লক্ষ্মণ মানসিক চাপ ও সামাজিক হেনস্তার মুখে পড়েন বলে অভিযোগ রয়েছে। সে বছরই তাঁর মৃত্যু হয়।
লক্ষ্মণের মৃত্যুর পর তাঁর মা রাখিসহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র এবং ইচ্ছাকৃত অপমানের ধারাও যুক্ত করা হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের পর আদালত এই পরোয়ানা জারি করেন।
ঝাঁসির জেলা সরকারি আইনজীবী মৃদুলকান্ত শ্রীবাস্তব জানিয়েছেন, মামলার পরবর্তী ধাপ হিসেবে রাখি সাওয়ান্তকে খুব শিগগির আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করতে হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে শব্দদূষণবিরোধী অভিযান, তিন বাসচালককে ১৫ হাজার টাকা জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাবেক বিমানবাহিনী প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

১৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

আপডেট সময় ০৯:৫১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬