মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আজই পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ইশরাক হোসেন লেখেন, আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে তিনি পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
একই পোস্টে তিনি ফেসবুকে কিছু সুশীল মানুষের উল্লাসসূচক লেখালেখির প্রসঙ্গও তোলেন। ইশরাক লেখেন, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেন, এমনটাই তাঁর প্রত্যাশা।
ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। পোস্টে ইশরাক হোসেন লেখেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে তিনি মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। তাঁর ভাষ্য, এর ফলে পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে। পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে তিনি বিভিন্ন জেলা সফর করতে পারবেন বলেও জানান। পোস্টের শেষে তিনি লেখেন, “মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!”
সূত্র: ইশরাক হোসেনের ফেসবুক পেজ
চলমান বার্তা ডেস্ক : 



















