শিরোনাম :
ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে নিহত ১৬, আহত ৫৪ জনের বেশি গরুর মাংস নিয়ে নবীজির সতর্কবার্তা, হাদিসের ব্যাখ্যা কী? ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ঢাকায় ফিরলেন ৩৫ বাংলাদেশি গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫১২ জন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়েছে ভূমিমন্ত্রীকে সাজেকে গোলাগুলিতে আটকে পড়া ২,৯৩৩ পর্যটকে সড়ালো নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত শুরূ করছে: রিজভী ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় রাশিয়া, ইউক্রেন,যুক্তরাষ্ট্র মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

পূজায় নিউ ইয়র্কে ঋতুপর্ণাকে নিয়ে ইতিহাস গড়বেন জায়েদ খান!

আসন্ন দুর্গাপূজার আয়োজনে এবার এক দারুণ চমক অপেক্ষা করছে মার্কিন প্রবাসী বাঙালিদের জন্য। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে প্রথমবারের মতো একসঙ্গে মঞ্চ মাতাতে চলেছেন আলোচিত ঢাকাই চিত্রনায়ক জায়েদ খান এবং ওপার বাংলার খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দুই বাংলার এই দুই তারকার অংশগ্রহণ এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে টাইমস স্কয়ারের পূজা উদযাপন কমিটি। জানিয়েছে, উত্তর আমেরিকার ইতিহাসে প্রথমবারের মতো অভিনেতা জায়েদ খান এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত একসঙ্গে মঞ্চে আসছেন। আগামী ৪ অক্টোবর, বাঙালি ক্লাব ইউএসএ আয়োজিত টাইমস স্কয়ারের দুর্গাপূজা উপলক্ষে এই দুই তারকা এক বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।

এ খবরটিকে ‘বিগ ব্রেকিং’ হিসেবে ঘোষণা করে কমিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিঃসন্দেহে এবারের পূজার সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে; এই বিশেষ পারফরম্যান্সের মাধ্যমে দুর্গাপূজার এই উৎসব আরও বেশি জমজমাট হবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে গণমাধ্যমে জায়েদ খান বলেছেন, প্রথমবারের মতো ঋতুপর্ণার সঙ্গের মঞ্চ শেয়ার করতে যাচ্ছেন তিনি। এরইমধ্যে ঋতুপর্ণার সঙ্গে নিউ ইয়র্কে তার দেখাও হয়েছে।

দাপুটে শ্বশুর’ অনইয়ারে, নতুন মুখ নিয়ে এস কে চন্দনের ব্যতিক্রমী নাট্য নির্মাণ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ওয়েস্ট ইন্ডিজ টেস্টের দলে নেই নাহিদ, ফিরলেন তাসকিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলার ছক কষছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

২২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পূজায় নিউ ইয়র্কে ঋতুপর্ণাকে নিয়ে ইতিহাস গড়বেন জায়েদ খান!

আপডেট সময় ০২:০৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫