ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের পর সিয়ামের সাথে সাবিলা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৫১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • 138

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘তাণ্ডব’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল সাবিলা নূরের। সেই অভিজ্ঞতার পর এবার তাকে দেখা যাবে সিয়াম আহমেদের বিপরীতে।

মেহেদী হাসান হৃদয় ‘বরবাদ’-এর পর নতুন সিনেমা নির্মাণে নামছেন। নাম ‘রাক্ষস’। এতে আগেই নিশ্চিত করা হয়েছিল সিয়ামকে। তার নায়িকা হিসেবে আসছেন সাবিলা নূর।

পরিচালক হৃদয় জানিয়েছেন, আগামী ২ অক্টোবরের মধ্যে নায়িকা ঠিক করা হবে।

দীর্ঘদিন ধরে অফস্ক্রিনে বন্ধুত্ব রয়েছে সিয়াম-সাবিলার। নাটকে একাধিকবার একসঙ্গে কাজ করলেও বড়পর্দায় এবারই প্রথমবার তাদের দেখা যেতে পারে জুটি হয়ে।

‘রাক্ষস’ হবে পূর্ণাঙ্গ অ্যাকশনধর্মী একটি কাজ। দেশ ও বিদেশ মিলিয়ে নভেম্বরের মাঝামাঝি শুরু হবে শুটিং। প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রডাকশন। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রকল্পটি।

পূজায় নিউ ইয়র্কে ঋতুপর্ণাকে নিয়ে ইতিহাস গড়বেন জায়েদ খান!

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শাকিবের পর সিয়ামের সাথে সাবিলা

আপডেট সময় ১১:৫১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫