শিরোনাম :
রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে টঙ্গীতে পুলিশি ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ পাবনায় বজ্রপাতে ছয় কিশোর-তরুণের মৃত্যু ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন ‘নেতার পক্ষ ছেড়েছিল, শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ টোকিওতে কারিগরি ত্রুটিতে থেমে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন

দেশের জন্য ৪৬ বছর ধরে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

ফাইল ফটো

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  একদলীয় শাসনব্যবস্থা থেকে বেরিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির জন্ম হয়েছিল। দেশের গণতন্ত্রের উত্তরণ ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ৪৬ বছর ধরে কাজ করছে দলটি।

রোববার (১ সেপ্টেম্বর) দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ বাকশাল করেছে আর বিএনপি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। ছাত্র-জনতা এক হয়ে ২০২৪ সালে দেশকে স্বাধীন করেছে। এর জন্য বিএনপি ১৫ বছর ধরে লড়াই করেছে।

বিএনপি মহাসচিব আরও বলেন, গত ১৫ বছর হত্যা, গুম ও নির্যাতন মোকাবেলা করে বিএনপি টিকে রয়েছে। দেশকে নতুন করে গড়ে তোলাই বিএনপির শপথ। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি।

আরো পড়ুন : ভয় নয়, উদারতায় মানুষের মন জয় করুন : তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশের জন্য ৪৬ বছর ধরে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:০৮:২২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪