শিরোনাম :
যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন ‘নেতার পক্ষ ছেড়েছিল, শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ টোকিওতে কারিগরি ত্রুটিতে থেমে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন হাম, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না ফাস্ট ফুডের মোহে স্বাস্থ্যহানি: শিশুদের ভবিষ্যৎ রক্ষায় এখনই চাই রাষ্ট্রীয় উদ্যোগ রাতে মাকে ফোনে জানায় বাসায় ফিরছি, কিন্তু আর ফেরা হলো না তাহসিফের তুরাগ নদে উদ্ধার তাহসিফের মরদেহ, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে: স্বরাষ্ট মন্ত্রী

বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় সরকার : মির্জা ফখরুল

সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল একথা বলেন।

সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া পাঠের আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারে যারা আছেন তারা কেউ সত্য কথা বলেন না, সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করেন।

ভারতের সাথে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সমঝোতা চুক্তিগুলোর অর্থই হচ্ছে, অতি অল্প সময়ে আমদেরকে পরনির্ভরশীল করবে ভারতের কাছে। যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোন কাজে আসবে না। আকাশ ও নৌ-পথে পার্টনারশিপ দেওয়া হয়েছে। এটাতে কোন আপত্তি নাই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কি পেলো? আমরাতো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিস্যা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

আমরা যেটা বলছি সত্য কথা বলছি, কোন ষড়যন্ত্রের কথা বলছি না এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, অবৈধ এই সরকার আজ চক্রান্ত করছে, বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে।

নতুন করে সমমনা জোটের সাথে বৈঠক করে যাচ্ছেন আন্দোলনকে চাঙ্গা করতে, এ প্রক্রিয়াটা কোন পর্যায়ে আছে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রক্রিয়া চলছে, শিগগিরই জানা যাবে।

বিএনপি জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করেছে, গ্রেপ্তার করেছে, কারাগারে নিক্ষেপ করেছে।

আরো পড়ুন : খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় অবসরপ্রাপ্ত ১৬৬ জন কর্মকর্তার বিবৃতি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তুরাগ নদে উদ্ধার তাহসিফের মরদেহ, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে: স্বরাষ্ট মন্ত্রী

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় সরকার : মির্জা ফখরুল

আপডেট সময় ০৬:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪