শিরোনাম :
বিশ্ববাজারে তেলের দরপতন , দেশে বাড়ল লিটারে ২০ টাকা দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, জামাত এমপি নজরুলের চার দিনের রিমান্ড ট্রাম্পের আমন্ত্রণে ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং স্থানীয় নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের ২১ ধরনের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ বাস সিন্ডিকেটের কবলে ৫২ কোটির হাইটেক সিটি রেলস্টেশন কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা

সড়কে ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মালামাল লুট

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল লুটে নিয়েছে ডাকাতদল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার বড়ইগাছতলা এলাকায় আন্দিউড়া-বানেশ্বর সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, অস্ত্রধারী ২০/২২ জনের ডাকাতদল রাত সাড়ে ৮টার দিকে বড়ইগাছ তলায় গাড়ি থামানো শুরু করে। রাত ১০টা পর্যন্ত আসা যাওয়া করা অন্তত ৩০টি গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মালামাল তারা লুটে নেয়।

রাত সাড়ে ১২টায় মাধবপুরের বুল্লা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জহর লাল শাহাজীর মোবাইল নম্বরে কল দিলে তার ছেলে সুজন শাহজী কথা বলেন।

তিনি জানান, ডাকাতদলের কবলে পড়া প্রায় ৩০টি যানবাহনের বেশিরভাগ সিএনজি অটোরিকশা। এগুলোর যাত্রী ও চালকদের কাছে থেকে মোবাইল ফোনসহ সর্বস্ব লুটে নেওয়া হয়েছে।

ডাকাতের হামলায় নারীসহ সাতজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।

তারা হলেন, মাধবপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামের তমা সূত্রধর, নমি সূত্রধর, মিঠু সূত্রধর, গৌতম পাল, ফাইজুল ইসলাম খান, সৈয়দ মিয়া ও ফজল হক।

আহতদের মধ্যে তমা সূত্রধর ও ফজল হকের সঙ্গে কথা বলে জানা যায়, তমার আড়াই ভড়ি স্বর্ণালঙ্কার ও ফজল হকসহ মোট তিনজনের তিনটি মোটরসাইকেল লুটে নেয় ডাকাতদল।

স্থানীয়রা জানান, টানা প্রায় দেড় ঘণ্টা সময় ধরে ডাকাতদল লোকজনকে মারধর করে মালামাল লুটে নিলেও পুলিশ অথবা অন্য কোনো আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়নি।

মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম সালিমুল হক বাংলানিউজকে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

নতুন রূপে শরৎচন্দ্রের চন্দ্রমুখী,

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সড়কে ৩০টি গাড়ি থামিয়ে যাত্রীদের মালামাল লুট

আপডেট সময় ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪