শিরোনাম :
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ফার্মগেটের মসজিদ থেকে আটক ৫ জঙ্গি কারাগারে কালোটাকা ও মূল্যস্ফীতি ঠেকাতে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ককটেল ফাটিয়ে সংকট তৈরি সম্ভব নয়, বললেন উপদেষ্টা জাহেদ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তেলের পর নতুন চাপ বাসভাড়া কি.মি. এ বাড়ল ১৭ পয়সা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ঐতিহাসিক উপস্থিতি রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের রেকর্ড ভূমিধস জয় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব

গাজায় পারমাণবিক বোমা ফেলার পরামর্শ দিয়েছেন মার্কিন রিপাবলিকান এক কংগ্রেসম্যান। রোববার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মিশিগানের প্রতিনিধি টিম ওয়ালবার্গ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (আগের টুইটারে) প্রচারিত একটি ভিডিওতে বলেছেন, ‘গাজার অবস্থা নাগাসাকি ও হিরোশিমার মতো হওয়া উচিত। এটি দ্রুত শেষ করুন।’

জাপানের নাগাসাকি ও হিরোশিমায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলেছিল। তিনি সেই উদাহরণ টেনে এই কথা বলেন।

ওয়ালবার্গ একজন রিপাবলিকান। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের পাঁচ মাসেরও বেশি সময়ে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে ওই এলাকার বাসিন্দারা। তাদের জন্য মানবিক সহায়তার বিরুদ্ধে কথা বলতে শোনা যায় ওই ভিডিওতে।

ওয়ালবার্গ বলেন, ‘গাজায় মানবিক সহায়তার জন্য আমাদের আর একটি পয়সাও ব্যয় করা উচিত নয়।’

এদিকে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইল ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে চলা এ যুদ্ধে এই অঞ্চলে কমপক্ষে ৩২ হাজার ৭০৫ জন নিহত হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮২ জন নিহত হয়েছেন এবং ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরাইলে হামলা চালানোর পর থেকে যুদ্ধ শুরু হওয়ার পর গাজা উপত্যকায় মোট ৭৫ হাজার ১৯০ জন আহত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট আই

আরো পড়ুন : ক্ষুধায় দিন কাটায় বিশ্বের ৭৮ কোটির বেশি মানুষ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব

আপডেট সময় ১০:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪