ফিলিপাইনে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চল মিন্দানাও দ্বীপপুঞ্জে আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। যার গভীরতা ছিল ২০ কিলোমিটার বা ১২ মাইল। ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে। খবর রয়টার্স ও সিএনএন।

আজ সকাল ৯টা ৪৩ মিনিটের দিকে মিন্দানাওয়ের পূর্বাঞ্চলে আঘাত হানে ৭ দশমিক ৫ মাত্রার প্রথম ভূমিকম্পটি। এর কিছুক্ষণ পর ৭ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।

তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি। এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা ১ মিটার বা ৩ ফুটের বেশি হতে পারে।

এক বার্তায় মার্কিন ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা ইএসজিএস জানিয়েছে, ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল মিন্দানাওয়ের মানায় শহর থেকে ২০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৫৮ দশমিক ১ কিলোমিটার গভীরে। মিন্দানাওয়ের রাজধানী দাভাও থেকে এপিসেন্টারের দূরত্ব ১২৩ কিলোমিটার। ভূমিকম্প দুটি হওয়ার আধা ঘণ্টা পর বেশ কয়েকটি ‘আফটার শক’হয়েছে মিন্দানওয়ে। প্রতিটি আফটার শকের মাত্রা ছিল ৫ দশমিক ৬ থেকে ৬ পর্যন্ত।

দাভাওয়ের গভর্নর এডউইন জুবাহিব সাংবাদিকদের জানিয়েছেন, “ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুটি ভূমিকম্পই খুব শক্তিশালী ছিল। আঘাতের পর স্বাভাবিকভাবেই লোকজন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। ভূমিকম্পে কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

গাজায় ফিলিস্তিনিদের উল্লাস, তেলআবিবেও আনন্দ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

একীভূত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা চাহিদামতো টাকা তুলতে পারবেন

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফিলিপাইনে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আপডেট সময় ১০:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫