শেখ হাসিনাই নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তার ভাষায়, ভারত এই বিষয়টি রাজনৈতিকভাবে সরাসরি নিষ্পত্তি না করে আদালতের প্রক্রিয়ার হাতে ছেড়ে দিতে পারে— যা শেখ হাসিনার জন্য স্বস্তিদায়ক হবে না।

মঙ্গলবার (২৫ আগস্ট) তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে সরকার নিশ্চিত এবং তাকে ফেরত আনতে প্রয়োজনীয় শর্ত ও অনুরোধ ইতোমধ্যে ভারতের কাছে পাঠানো হয়েছে।

আন্দালিভ রহমান পার্থ বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় পক্ষ শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটি আদালতের প্রক্রিয়ার মাধ্যমে বিবেচনা করতে পারে। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “রাজনৈতিকভাবে সরাসরি সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়া হলে সেটি তার জন্য খুব একটা সুখবর হবে না।”

শুধু শেখ হাসিনা নন, দেশের বাইরে অবস্থানরত মামলায় অভিযুক্ত সবাইকে ফেরত আনার লক্ষ্যের কথাও জানান তথ্যমন্ত্রী। জুলাই আন্দোলনসহ বিভিন্ন ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতে সরকার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করেন, বিদেশে অবস্থানরত অভিযুক্তদের দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাই সরকারের মূল অভিপ্রায়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেয়েদের উপবৃত্তি পুনর্বহাল নিয়ে সমীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনাই নন, বিদেশে থাকা সব অভিযুক্তকে ফেরাতে চায় সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৩:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬