শিরোনাম :
মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি দেশে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ সরকারের, মিলবে পাঁচ হাজার টাকায় ডেঙ্গুতে একদিনে ১১ মৃত্যু, হামে ঝরল ৭ শিশুর প্রাণ দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল হাসিনা ফিরতে চাইলে বাধা নেই : তথ্য উপদেষ্টা ইসরায়েলে নির্বাচন: হাড়তে পারেন বর্তমান প্রধানমন্ত্রী ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন, পাঁচে থেকেও রেকর্ড মেসির অন্ধকারে সচিবালয়, ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় প্রধানমন্ত্রী ফিরলে আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে পারে ইরান: ট্রাম্প

মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পের দুটি গুরুত্বপূর্ণ সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এই কাজ পেয়েছে তাদের পরিবহন ব্যবসা বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ হাজার কোটি রুপির বেশি মূল্যের চুক্তিকে প্রতিষ্ঠানটি বড় চুক্তি হিসেবে গণ্য করে। সেই হিসাবে বাংলাদেশি মুদ্রায় কাজের মূল্য সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি।

প্রকল্পটিতে জাপানের সুমিটোমো কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে কাজ করবে এলঅ্যান্ডটির ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগ। চুক্তির আওতায় থাকছে রেলপথ নির্মাণ, বৈদ্যুতিক ব্যবস্থা, সিগন্যালিং, টেলিযোগাযোগ এবং প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর (পিএসডি) স্থাপন।

এর আগে বাংলাদেশের প্রথম মেট্রোরেল করিডর, অর্থাৎ ঢাকা মেট্রোরেল লাইন-৬-এর সমন্বিত রেলওয়ে সিস্টেম প্যাকেজের কাজও পেয়েছিল প্রতিষ্ঠানটি। সেই কাজ শেষ হয়েছে এবং লাইন-৬ এখন বাণিজ্যিকভাবে চালু আছে।

এলঅ্যান্ডটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান রামকুমার এস বলেন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কাছ থেকে বারবার কাজ পাওয়া বিশ্বজুড়ে বড় পরিসরের সমন্বিত নগর গণপরিবহন প্রকল্প বাস্তবায়নে তাদের সক্ষমতারই প্রমাণ।

প্রতিষ্ঠানটি সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তা মেট্রোর কাজও পেয়েছে, যা এখন বাস্তবায়নাধীন।

জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে হতে যাওয়া ঢাকা মেট্রোরেল লাইন-১ প্রকল্পে প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে উঠবে। এর মধ্যে রয়েছে কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত এয়ারপোর্ট রুট এবং নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত পূর্বাচল রুট। পুরো প্রকল্পে ১৯টি স্টেশন থাকবে, আর ডিপো হবে পিতলগঞ্জে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে পারে ইরান: ট্রাম্প

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

আপডেট সময় ০৬:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬