শিরোনাম :
বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে ‘মহব্বত’-এ শাকিব খানের নায়িকা কি পাকিস্তানের কিনজা হাশমি ইসরায়েলে ভোট: প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা বড় ধরনের যুদ্ধে বিদ্যুৎ ছাড়াই ৯০ দিন টিকবে মার্কিন ঘাঁটি মহাসংকটে দেশীয় চলচ্চিত্র, উত্তরণের পথ খুঁজলেন নির্মাতারা ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে তাকাইচি মেট্রোরেল লাইন-১ প্রকল্পের সাড়ে ৬ হাজার কোটি টাকার কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি দেশে স্মার্টফোন উৎপাদনের উদ্যোগ সরকারের, মিলবে পাঁচ হাজার টাকায় ডেঙ্গুতে একদিনে ১১ মৃত্যু, হামে ঝরল ৭ শিশুর প্রাণ দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল

যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে পারে ইরান: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরান তাদের সামরিক শক্তিকে ব্যাবহার করে  যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে পারে । 

মিসিসিপি অঙ্গরাজ্যে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প তাঁর রিপাবলিকান পার্টির এক আইনপ্রণেতার দাবির পুনরাবৃত্তি করেন। ওই আইনপ্রণেতা বলেছিলেন, ‘ইরানের সঙ্গে আমরা যুদ্ধ শুরু করিনি। ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে।’

সামরিক অভিযানের অর্থনৈতিক প্রভাব নিয়েও সাফাই দেন ট্রাম্প। তিনি বলেন, তেলের দাম আরও অনেক বেড়ে যাবে বলে তিনি ধারণা করেছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। এটা অনেক আগেই করা উচিত ছিল।’

আমি এই পদক্ষেপ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম। কারণ, আমাদের সামনে আসলে আর কোনো বিকল্প ছিল না। এটা অনেক আগেই করা উচিত ছিল।
ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট
আগের একটি যুদ্ধবিরতির প্রসঙ্গ টানেন ট্রাম্প। তিনি বলেন, ওই ব্যবস্থা তাঁর কখনোই খুব একটা পছন্দ ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অল্প সময়ের জন্য একটি যুদ্ধবিরতি করেছিলাম, যা আমার কখনোই খুব একটা পছন্দ ছিল না। আমরা ভালো আচরণ করতে চাই। কিন্তু আমার বিবেচনায়, এটা ছিল নিছক সময়ের অপচয়।’

ট্রাম্প আরও দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপ পর্যন্ত পৌঁছাতে পারে। তাঁর দাবি, এসব ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালানো সম্ভব।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা (ইরান) সান ডিয়েগোতে হামলা চালাতে পারত। লস অ্যাঞ্জেলেসে হামলা চালাতে পারত। যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও হামলা চালাতে পারত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েল। উপসাগরীয় যে দেশগুলোয় মার্কিন ঘাঁটি আছে, সেগুলোতে হামলা চালিয়ে ইরান পাল্টা জবাব দেয়।

পাকিস্তানের মধ্যস্থতায় গত এপ্রিলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। প্রাথমিকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি হয়। পরে মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছিল।

যুদ্ধবিরতির মধ্যেও উভয়পক্ষ হামলা অব্যাহত রেখেছিল, বিশেষ করে হরমুজ প্রণালি অঞ্চলে। গত ৮ জুলাই এই যুদ্ধবিরতি অবসানের ঘোষণা দেন ট্রাম্প।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নে জাপান-বাংলাদেশ সমন্বিতভাবে কাজ করবে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুই দিন পিছিয়ে শনিবার প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল

২৭ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে পারে ইরান: ট্রাম্প

আপডেট সময় ১১:১৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬