শিরোনাম :
ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর ফার্মগেটের মসজিদ থেকে আটক ৫ জঙ্গি কারাগারে কালোটাকা ও মূল্যস্ফীতি ঠেকাতে ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ সরকারি হাসপাতালের সামনে ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ককটেল ফাটিয়ে সংকট তৈরি সম্ভব নয়, বললেন উপদেষ্টা জাহেদ প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির তেলের পর নতুন চাপ বাসভাড়া কি.মি. এ বাড়ল ১৭ পয়সা জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের ঐতিহাসিক উপস্থিতি রাশিয়ায় নির্বাচনে পুতিনের দলের রেকর্ড ভূমিধস জয় সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোংলায় থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা এবং মাদক মাপার ডিজিটাল (পরিমাপক) যন্ত্রসহ লাভলু মোল্লা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার গভীর রাতে মোংলা থানার মিঠাখালী ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের সাতঘরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাভলু মোল্লা সাতঘরিয়া গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানার এসআই  দেবাশীষ মন্ডল এর নেতৃত্বে পুলিশের একটি  টিম মিঠাখালী ইউনিয়নের সাতঘরিয়া গ্রামে লাভলু মোল্লার নিজ বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও লাভলু মোল্লাকে আটকে সক্ষম হয় পুলিশ।

পরবর্তীতে তল্লাশি করে  গ্রেফতারকৃত আসামী লাভলু মোল্লা নিজ হাতে তার বসতঘরের টিনের বাক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা, গাঁজা বিক্রয়ের ১২০০/- (বারশত) টাকা এবং গাঁজা পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র বের করে দেয়।

মোংলা থানার ওসি আতিকুর রহমান বলেন , গ্রেফতারকৃত লাভলু মোল্লা এবং পলাতক অপর আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । মাদকের বিরুদ্ধে মোংলা থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণ: অভিযুক্তদের বাড়িঘর ভাঙচুর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সব প্রতিপক্ষের বিপক্ষে গোল, নতুন রেকর্ড হল্যান্ডের

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মোংলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৪:৫৬:১৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬