শিরোনাম :
কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ, তদন্তে মেলেনি সত্যতা গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর সেলেনা গোমেজের বিরুদ্ধে ১২ লাখ ডলার জালিয়াতির অভিযোগ নেপালের বন্যা ও ভূমিধসে ৬১৬ জনের প্রাণহানি, নিখোঁজ দুই হাজারের বেশি

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : আইনমন্ত্রী

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী-সংক্রান্ত আপিলের রায় ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “ইনশা আল্লাহ, আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার। তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফসল।”

এর আগে দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকল।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা সব আপিল খারিজ করেছেন। ফলে হাইকোর্টের পর্যবেক্ষণ ও নির্দেশনাগুলো কার্যকর থাকছে। তিনি বলেন, হাইকোর্টের রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, গণভোটের বিধান ফিরিয়ে আনা এবং সংবিধানের ৭(ক) ও ৭(খ) অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে।

২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী সংসদে পাস করে। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত করা হয় এবং সংবিধানের ৫৪টি ধারায় পরিবর্তন আনা হয়।

পরবর্তীতে ২০২৪ সালে পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে পৃথক রিট দায়ের করা হলে একই বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট বাতিলসংক্রান্ত ২০ ও ২১ ধারা অসাংবিধানিক ঘোষণা করেন। পাশাপাশি সংবিধানে যুক্ত ৭(ক), ৭(খ) ও ৪৪(২) অনুচ্ছেদও বাতিল ঘোষণা করা হয়।

পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পৃথকভাবে আপিলের অনুমতি চান। পরে আপিল বিভাগ লিভ মঞ্জুর করলেও চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার সব আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ট্যাবলেট খেয়ে ঠেকানো যাবে অগ্ন্যাশয়ের ক্যানসার, নতুন গবেষণায় আশার আলো

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নেপালের বন্যা ও ভূমিধসে ৬১৬ জনের প্রাণহানি, নিখোঁজ দুই হাজারের বেশি

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : আইনমন্ত্রী

আপডেট সময় ০১:২৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬