শিরোনাম :
কিয়েভের উপকণ্ঠে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭ গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও হুমকির অভিযোগ, তদন্তে মেলেনি সত্যতা গুম-খুন ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর রংপুরে চার খুনকে সংখ্যালঘু নির্যাতন বলে ‘পানি ঘোলা’ করছে আ.লীগ: দুলু মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন অবৈধ অস্ত্র উদ্ধারে মাঠে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন নির্বাহীর সেলেনা গোমেজের বিরুদ্ধে ১২ লাখ ডলার জালিয়াতির অভিযোগ নেপালের বন্যা ও ভূমিধসে ৬১৬ জনের প্রাণহানি, নিখোঁজ দুই হাজারের বেশি

টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, দুর্ভোগের মধ্যেও থামেনি নগরজীবন

রাজধানীর রাজারবাগ,শাহজানপুর,মালিবাগ মোর, খিলগাঁও,  কাকরাইল, মিরপুরের কালশী, কাজীপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। তবুও জীবিকার তাগিদে থেমে থাকেনি নগরজীবনের ব্যস্ততা।
রোববার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, কেউ হাঁটুসমান পানি ঠেলে হেঁটে গন্তব্যে যাচ্ছেন, কেউ রিকশার আশ্রয় নিচ্ছেন। অনেক যাত্রীকে বাস থেকে নেমেই পানির মধ্যে হেঁটে পথ পাড়ি দিতে হয়েছে। কোথাও ট্রাফিক আইল্যান্ডে আশ্রয় নিয়েছেন পথচারীরা, আবার কেউ মাথায় প্রয়োজনীয় জিনিস বহন করে জলমগ্ন সড়ক অতিক্রম করেছেন।
টানা বর্ষণের প্রভাবে যান চলাচলও ধীর হয়ে পড়ে। দীর্ঘ যানজটের পাশাপাশি অনেক এলাকায় রিকশাই হয়ে ওঠে যাতায়াতের প্রধান ভরসা। এ সুযোগে কয়েকটি এলাকায় রিকশাভাড়া বাড়ানোর অভিযোগও করেছেন যাত্রীরা।
কাকরাইল ও কালশী এলাকায় জমে থাকা পানিতে কয়েকটি ব্যক্তিগত গাড়ি প্রায় ডুবে যেতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে অনেক সড়কের খানাখন্দ পানির নিচে ঢেকে যাওয়ায় বাড়ে দুর্ঘটনার ঝুঁকি। চালকদেরও সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হয়েছে।
রাজধানীতে বর্ষাকালের এমন চিত্র নতুন নয়। তবে বারবার একই ধরনের জলাবদ্ধতা নগরবাসীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে আবহাওয়ার বিরূপ পরিস্থিতির মধ্যেও কর্মজীবী মানুষের ছন্দ থেমে থাকেনি; দুর্ভোগকে সঙ্গী করেই তারা পৌঁছানোর চেষ্টা করেছেন নিজ নিজ গন্তব্যে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ট্যাবলেট খেয়ে ঠেকানো যাবে অগ্ন্যাশয়ের ক্যানসার, নতুন গবেষণায় আশার আলো

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

নেপালের বন্যা ও ভূমিধসে ৬১৬ জনের প্রাণহানি, নিখোঁজ দুই হাজারের বেশি

২৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

টানা বৃষ্টিতে জলমগ্ন ঢাকা, দুর্ভোগের মধ্যেও থামেনি নগরজীবন

আপডেট সময় ০১:২১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬