শিরোনাম :
রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে টঙ্গীতে পুলিশি ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ পাবনায় বজ্রপাতে ছয় কিশোর-তরুণের মৃত্যু ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন ‘নেতার পক্ষ ছেড়েছিল, শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ টোকিওতে কারিগরি ত্রুটিতে থেমে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন

‘ডাকিনী বিদ্যা’ নিয়ে পর্দায় আসছে পায়েল

পর্দায় আসছে ‘ডাকিনী বিদ্যা’। নামটি শুনলেই মনে আসে মারণ, উচাটন আর বশীকরণের কথা। প্রচলিত ধারণা, এই বিদ্যায় সহজেই মানুষের ক্ষতি করা যায়। তবে ডাকিনী বিদ্যা মানেই শুধু অনিষ্ট নয়, সৌনব নাগ পরিচালিত নতুন টালিউড ছবিতে উঠে আসবে ঠিক এই বার্তাটিই।

ছবিতে অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়। পরিচালকের ভাষ্য, ডাকিনী বিদ্যা আসলে কোনো ক্ষতিকর সাধনা নয়। তন্ত্রের প্রয়োগ কীভাবে হয় এবং এর প্রভাবে মানুষের শুধু ক্ষতিই হয়, নাকি ভালো কিছুও ঘটে, সেই প্রশ্নের উত্তর খুঁজবে ছবিটি। চরিত্রগুলো কীভাবে এই বিদ্যার সঙ্গে জড়িয়ে পড়ল, তারও জবাব মিলবে পর্দায়।

ডাকিনী, যক্ষিণী ও কর্ণপিশাচিনী কারা এবং তাঁদের সঙ্গে সংযোগের বিদ্যাটি ঠিক কেমন, তা নিয়েও আলোচনা থাকবে ছবিতে। এই বিদ্যা কীভাবে অর্জন করা যায় এবং তা পাওয়ার পর সাধকের কী পরিণতি হয়, সে অনুসন্ধানও থাকবে গল্পে।

গল্পের পরতে পরতে জড়িয়ে আছে রহস্য ও প্রতিশোধের আখ্যান। ছবির কিছু অংশের শুটিং হবে সুন্দরবনে। ফলে পর্দায় দেখা যাবে বনের মনোরম রূপ, আবার কখনো তার ভয়ংকর চেহারাও। রোমাঞ্চের পাশাপাশি থাকবে একটি প্রেমের গল্প।

পরিচালক জানিয়েছেন, ছবিটি মূলত প্রেম, জীবন ও প্রতিশোধের কাহিনি। ভয়ের পাশাপাশি এতে আছে নাচ-গানও। তন্ত্র কীভাবে চরিত্রগুলোর প্রতিদিনের জীবনকে নিয়ন্ত্রণ করছে, পুরো ছবি জুড়ে তা-ই তুলে ধরা হবে।

ছবিতে আরও অভিনয় করছেন অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতমা দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায় ও অনির্বাণ সিকদার।

সূত্র: আনন্দবাজার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

রূপপুরে শুরু বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া, গ্রিডে কবে যুক্ত হবে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘ডাকিনী বিদ্যা’ নিয়ে পর্দায় আসছে পায়েল

আপডেট সময় ০৩:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬