ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

আবারও ইত্যাদির পর্দায় ফিরছেন প্রতীক-প্রীতম

প্রয়াত গায়ক খালেদ হাসান মিলুর দুই সন্তান সংগীতশিল্পী প্রতীক ও প্রীতম হাসান আবারও ফিরছেন ইত্যাদির পর্দায়।

ম্যাগাজিন অনুষ্ঠানটিতে ফোক ও আধুনিকের সমন্বয়ে তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন তাঁরা। মজার বিষয় হলো, গানে বাবা খালিদ হাসান মিলুর সেসময়ের তুমুল জনপ্রিয় একটি গানের কিছুটা ছোঁয়া রয়েছে। এবারের গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। এতে দুই ভাইয়ের সঙ্গে অংশ নিয়েছেন ৮ তরুণ বিট বক্সার। গত ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠান কর্তৃপক্ষ।

প্রীতম হাসানের বাউল ও লোক সংগীতের প্রতি বিশেষ আগ্রহ ইতিমধ্যে দেখেছে শ্রোতারা। তাঁর গাওয়া ও কম্পোজিশনে বেশ কিছু গান ইতিমধ্যে শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, বিভিন্ন ধারার গান গাইছেন প্রতীক হাসান। তার কণ্ঠেও জনপ্রিয় হয়েছে বেশ কয়েকটি গান।

অন্যদিকে, বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। প্রতিবারের মত এবারও ঈদের বিশেষ ইত্যাদি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে’র ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

আরও  পড়ুন : যে কারণে নিপুণের প্যানেলে থাকছেন না শাহ, শাহনূর ও ডিএ তায়েব

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আবারও ইত্যাদির পর্দায় ফিরছেন প্রতীক-প্রীতম

আপডেট সময় ০৭:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪