আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

পঞ্চগড়ের আটোয়ারীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতার বিশেষ অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ( ১৪ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী’র নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালেও এই পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়। অভিযানকালে ইউএনও রিপামনি দেবী বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। নিজ নিজ আঙ্গিনা পরিস্কার রাখলে মশার প্রজনন রোধ করা সম্ভব হবে।

তিনি বলেন, শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয় ; নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। আয়োজকদের প্রত্যাশা সম্মিলিত সচেতনতা ও কার্যকর অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ সম্ভব হবে।

তিনি বলেন, সপ্তাহের প্রতি শনিবার পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান অব্যাহত থাকবে।

বিশেষ অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রোকনুজ্জামান, ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম, আইসিটি কর্মকর্তা এ.এম আরিফুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, আটোয়ারী বিএম কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ পারভেজ প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০৩:২৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬