ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী দৈনিক ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান

‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দৈনিক তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় তিনি দেশকে নিয়ে ভাবেন।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন তথ্য তুলে ধরে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী গণভবনে থাকেন। রাত দুইটায় ফোন করলেও তাঁর সঙ্গে কথা বলা যায়। নেত্রীর জীবন থেকে শিক্ষা নিতে হবে। শুধু বঙ্গবন্ধুর সৈনিক দাবি করলেই চলবে না। কথায় ও কাজেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে দেখাতে হবে, যা আমাদের নেত্রী করছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সোমবার (১৮ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর নাম এ বাংলার মাটি থেকে মুছে ফেলার সাধ্য কারও নেই। উত্তাল সমুদ্রে, অমানিশায় তিনি আমাদের বিশ্বাসের বাতিঘর। এই বাতিঘর চিরদিন আমাদের চলার পথ দেখাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা গড়ার লড়াই চলছে, সে লড়াইকে আমরা নিয়ে যাব বিজয়ের সোনালী বন্দরে।

ওবায়দুল কাদের বলেন, ‘এদেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা ও সাহস রাজনীতির প্রধান দুটি গুণ। বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের অপচেষ্টা জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকেই করে গেছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ-সততা মানেন না, জীবন থেকে শিক্ষা নেন না- আর আপনি বঙ্গবন্ধুর সৈনিক এ দাবি কেন করেন? বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা। রাত দুটোয় ফোন করেও তাকে পাওয়া যায়। এটি অবাক করার মতো বিষয়। তিনি মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় দেশ নিয়ে ভাবেন।’

আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্ম মানেই স্বাধীনতার জন্ম : ওবায়দুল কাদের

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রী দৈনিক ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান

আপডেট সময় ০৭:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪