ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি
প্লট বরাদ্দে অনিয়ম

শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা

ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম করে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনা, তার কন্যা সায়মা ওয়েজেদ পুতুলের বিরুদ্ধে মামলা করলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৬০ কাঠা প্লটের মধ্যে এ মামলাটি ১০ কাঠার প্লটটি নিয়ে, যেখানে প্রথম আসামি করা হয়েছে পুতুলকে।

রোববার (১২ জানুয়ারি) মামলার বিষয়টি নিশ্চিত করেছে দুদক। মামলায় শেখ হাসিনা ও পুুতুলসহ আরও দায়ী করা হয়েছে রাজউক ও গণপূর্তের সাবেক ১৪ জন উধ্বর্তন কর্মকর্তাকে।

জানা গেছে, মায়ের ক্ষমতার অপব্যবহার করে এ প্লট পেয়েছিলেন পুতুল। প্রাথমিক তদন্তে এসবের প্রমাণ পেয়েছে দুদক। পুতুলকে ১ নম্বর ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২ নম্বর আসামি করে মামলাটি করে দুদক। সাথে আসামি করা হয়েছে রাজউক ও গণপূর্তের সেসময়কার শীর্ষ আরও ১৪ কর্মকর্তাকে।

অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় সরকারের বিশেষ ক্ষমতাবলে শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজের ও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপান্তির নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে ৬০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ৮০ হাজার কোটি দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে, রয়েছে রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণসহ ৯টি মেগা প্রকল্প। এছাড়াও বিদেশে অর্থ পাচারসহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে।

টিউলিপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত : ড. ইউনূস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্লট বরাদ্দে অনিয়ম

শেখ হাসিনা ও পুতুলের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৭:১৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫