শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে? বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় চাহিদার ভিত্তিতে বাস্তবসম্মত ও জনবান্ধব স্বাস্থ্য পরিকল্পনা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ কর্মী নিয়োগ, তাঁদের ৮০ শতাংশই নারী শিক্ষাক্রমে আরবি: তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে বদলাবে বাংলাদেশ পোশাক খাতে অচলাবস্থা: ১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, মহাসড়কে পুলিশ-শ্রমিক সংঘাত ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ প্রধানমন্ত্রীর ২২ দিনে গুলিতে ছয় প্রাণ, আতঙ্কের নগরী এখন খুলনা ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে বাইরের যানবাহনের প্রবেশে কড়াকড়ি দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয়

বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত সেবা ধীরে ধীরে সচল হচ্ছে, তবে সমস্যা পুরোপুরি কাটেনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বিঘ্নের প্রভাব পড়েছে ৭৪টি দেশে।

এ কারণে ইমেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম টিমস এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকের কিছু সেবাতেও এর প্রভাব পড়েছে।

কী ঘটেছিল

মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় এ পরিস্থিতি তৈরি হয়। এতে সচল সার্ভারগুলোর ওপর বাড়তি চাপ পড়ে। প্রতিষ্ঠানটির ভাষ্য, শুরুতে কয়েকটি সার্ভারের নিয়মিত ‘হেলথ চেক’ ব্যর্থ হয়। পরে দেখা যায়, সংশ্লিষ্ট সার্ভারের একটি অংশ অকার্যকর। সেগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।

মাইক্রোসফটের তথ্যমতে, মূল সমস্যা ছিল এক্সচেঞ্জ অনলাইন সেবার সঙ্গে সংযোগ স্থাপন। ফলে ব্যবহারকারীরা আউটলুকে ইমেইল ও ক্যালেন্ডারের তথ্য দেখতে পারছিলেন না। কিছু ফাইল ব্যবহারেও সমস্যা হয়। মাইক্রোসফটের এআই সেবা কোপাইলটও ঠিকমতো কাজ করছিল না।

কখন, কতটা প্রভাব

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরের দিকে বিপর্যয় শুরু হয়। একপর্যায়ে আউটলুক নিয়ে এক লাখ ৩০ হাজারের বেশি অভিযোগ জমা পড়ে। ওয়েবসাইট ও অনলাইন সেবার বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্যে, গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার দিকে অভিযোগের সংখ্যা প্রায় এক লাখ ৪০ হাজারে পৌঁছায়। পরে অভিযোগ কমতে থাকলেও সন্ধ্যা পর্যন্ত হাজারো ব্যবহারকারী সমস্যার কথা জানাচ্ছিলেন।

সমাধানে কী হচ্ছে

সামাজিক মাধ্যম এক্সে একাধিক বার্তায় মাইক্রোসফট জানায়, সেবা স্বাভাবিক করার কাজে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। একপর্যায়ে প্রতিষ্ঠানটি জানায়, সচল করা সার্ভারগুলো স্থিতিশীল আছে। বিকল্প পথে ইন্টারনেট ট্রাফিক পরিচালনা করে বাকি সার্ভার চালুর কাজ চলছে। তবে সার্ভার সচল হওয়ার পরও সব সেবা স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে বলে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।

অন্য প্রতিষ্ঠানে প্রভাব

ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দেয়, ফলে কিছু টুল প্রত্যাশামতো কাজ করছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ কানেক্টরের সমস্যার উৎস শনাক্ত হয়েছে। সেবা সরবরাহকারী তৃতীয় একটি প্রতিষ্ঠানের দিক থেকে এ সমস্যা তৈরি হয়েছিল।

মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা ওয়ার্কহর্স গ্রুপের বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের কথা ছিল। বিপর্যয়ের কারণে তা পিছিয়ে ১৬ নভেম্বর করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিভ্রাটের প্রভাব পড়েছে বিভিন্ন দেশের ব্যাংক, সরকারি দপ্তর, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, রেলওয়ে ও আদালতের কার্যক্রমেও।

প্রেক্ষাপট

এর আগে গত মাসেও মাইক্রোসফটের ক্লাউড সেবা অ্যাজুরে বড় ধরনের বিভ্রাট হয়েছিল, যাতে বিভিন্ন খাতের ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। দৈনন্দিন যোগাযোগ, তথ্য আদান-প্রদান ও কাজের সমন্বয়ে বিশ্বের প্রতিষ্ঠানগুলো মাইক্রোসফট ৩৬৫-এর মতো সেবার ওপর কতটা নির্ভরশীল, এ ঘটনা তা আবারও সামনে এনেছে।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আউটলুক ও টিমস অচল থাকায় যুক্তরাষ্ট্রের কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের কিছু কর্মী কাজের চাপ থেকে সাময়িক স্বস্তি পাওয়ার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন।

এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার নিরাপত্তা হামলা বা তথ্য চুরির ঘটনা ছিল না বলে জানিয়েছে মাইক্রোসফট।

সূত্র: সিএনএন, মাইক্রোসফট, ডাউনডিটেক্টর

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিশ্বজুড়ে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয়

আপডেট সময় ০১:৩৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬