এস আলম গ্রুপের সম্পত্তির তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ

দেশে-বিদেশে থাকা এস আলম গ্রপ এবং তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিবসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আজ রোববার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সঙ্গে বিদেশে থাকা এস আলম গ্রুপের সম্পদ ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

রিটের পক্ষের আইনজীবী মো. রুকুনুজ্জামান সাংবাদিকদের বলেন, রিটে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপের এ পর্যন্ত নেওয়া ঋণের পরিমাণ, সেগুলোর বর্তমান অবস্থা ও দায়, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা, সম্পত্তি ক্রোকের নির্দেশনা চাওয়া হয়েছে। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালকসহ পরিবারের সদস্যদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর আইনজীবী মো. রুকুনুজ্জামান এস আলম গ্রুপ এবং প্রতিষ্ঠানটির সব সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট করেন।

আরো পড়ুন : ইলিশ স্বল্পতার মাঝেও রেকর্ড দামে ভারতে রফতানির কারণ কী?

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এস আলম গ্রুপের সম্পত্তির তালিকা হাইকোর্টে দাখিলের নির্দেশ

আপডেট সময় ০৪:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪