ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বেক্সিমকোর শেয়ার বিক্রি করে কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বেক্সিমকোর লেঅফ কোম্পানিগুলো বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইভাবে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকসের বন্ধকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, ব্যাংক কীভাবে বেক্সিমকো গ্রুপকে লোন দিল তার ব্যাখ্যা ২৫ ফেব্রুয়ারির মধ্যে দিতে হবে। বেক্সিমকো গ্রুপকে লোন দেওয়ায় জড়িত ব্যাংকগুলোর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বড় ঘটনা হয়েছে লোন নেওয়ার ক্ষেত্রে।

উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে শ্রমিকদের সকল বকেয়া আইনানুগ পাওনা পরিশোধ করা হবে। বকেয়ার পরিমাণ সাড়ে ৫শ থেকে ৬শ কোটি টাকার মতো।

এ ছাড়া তিনজন প্রশাসক দায়িত্ব পালন না করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেক্সিমকোর শেয়ার বিক্রি করে কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত

আপডেট সময় ০৮:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫