ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

আবারও ব্যর্থ হলো পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা

১৫ অক্টোবর কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় তালেবান নিরাপত্তা কর্মী এবং পাকিস্তানি সীমান্ত বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের সময় সশস্ত্র তালেবান নিরাপত্তা কর্মীরা বিমান বিধ্বংসী বন্দুক ব্যবহার করে পাকিস্তানি বিমান হামলার জন্য আকাশের দিকে নজর রাখছেন। ছবি: এএফপি

আফগানিস্তানের তালেবান সরকার শনিবার (৮ নভেম্বর) বলেছে, তুরস্কে পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হয়েছে। দেশটি এর জন্য ইসলামাবাদকে তাদের ‘দায়িত্বজ্ঞানহীন’ এবং ‘অসহযোগিতামূলক’ মনোভাবের জন্য দায়ী করেছে। খবর এএফপির।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আলোচনার সময় পাকিস্তানি পক্ষ তাদের নিরাপত্তার সমস্ত দায়ভার আফগান সরকারের উপর চাপানোর চেষ্টা করেছে, অথচ আফগানিস্তানের নিরাপত্তা বা তাদের নিজেদের নিরাপত্তার জন্য কোনো দায় নিতে আগ্রহ দেখায়নি।’

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘পাকিস্তানি প্রতিনিধিদলের দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগী মনোভাব কোনো ফল বয়ে আনেনি।’

অবশ্য ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার একদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, আলোচনা ভেস্তে যাচ্ছে। তিনি বলেছিলেন, সন্ত্রাস দমনে তাদের প্রতিশ্রুতি পূরণের দায় আফগানিস্তানের উপর বর্তায়, যা তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হয়েছে।

আতাউল্লাহ তারার বলেন, ‘পাকিস্তান তার জনগণ এবং সার্বভৌমত্বের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সমস্ত বিকল্প পন্থা প্রয়োগ অব্যাহত রাখবে।’

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় ফিরে আসে তালেবান। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের পর ১৯ অক্টোবর কাতারে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় দেশ দুটি। সেখান থেকে শান্তি আলোচনায় সম্মত হওয়ার চেষ্টা করার জন্য দুই দেশের প্রতিনিধিরা বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে মিলিত হয়।

গাজায় সাহায্যপণ্য সরবরাহে ইসরায়েলের বাধা

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আবারও ব্যর্থ হলো পাকিস্তান-আফগানিস্তান শান্তি আলোচনা

আপডেট সময় ০২:৩৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫