ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান নিয়ে ট্রাম্পের যত অসার দম্ভোক্তি ভেঙে দেওয়া হলো বুলবুলের বোর্ড, অ্যাডহক কমিটির সভাপতি তামিম বিজয়ের সঙ্গে পরকীয়া গুঞ্জনের মাঝেই তৃষার ‘বিস্ফোরক’ ঘোষণা আগামী মাস থেকে জ্বালানি তেলের দাম বাড়তে পারে : মন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব জ্বালানি সংকটে সচল মোংলা বন্দর; ৯ মাসে এক কোটি ৫ লক্ষ মেট্রিক টন পণ্য খালাস গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ছয় প্রকল্পের অনুমোদন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিতে আইনি নোটিশ ব্যাংকে খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল নিকারাগুয়া

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং তার স্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো। এএফপির ফাইল ছবি
মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া গাজা যুদ্ধের কারণে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। শুক্রবার (১১ অক্টোবর) এ ঘোষণা দিয়ে দেশটি ইসরায়েলকে ‘ফ্যাসিস্ট’ ও ‘গণহত্যাকারী’ হিসেবে বর্ণনা করেছে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেছেন, স্থানীয় সময় শুক্রবার নিকারাগুয়ার কংগ্রেসে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সংক্রান্ত একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার প্রশাসনকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে। রোজারিও মুরিলো প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী।

এদিকে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে নিকারাগুয়ার সরকার বলেছে, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া এ হামলা এখন কেবল গাজায় নয়, লেবাননেও ছড়িয়েছে।

নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ায় ইসরায়েলের কোনো রাষ্ট্রদূত নেই।

নিকারাগুয়া এর আগে দু’বার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। একবার ওর্তেগার সময়ে ২০১০ সালে এবং দেশটিতে ১৯৭৯ সালের বিপ্লবের পর ওর্তেগার নেতৃত্বে স্যান্ডিনিস্তার বিপ্লবী সরকারের অধীনে ১৯৮২ সালে আরেকবার।

আরো পড়ুন : শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিদানকায়ো

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল নিকারাগুয়া

আপডেট সময় ১১:০৬:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪